ওসমানীনগরে দুই বাসের সং*ঘর্ষে যুবক নি*হত
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০২:৪৪ অপরাহ্ন

ওসমানীনগরে দুই বাসের সং*ঘর্ষে যুবক নি*হত

আতাউর রহমান কাওছার, ওসমানীনগর

প্রকাশিত: ০৫/০৭/২০২৫ ০১:০১:৪৩ অপরাহ্ন

ওসমানীনগরে দুই বাসের সং*ঘর্ষে যুবক নি*হত


সিলেট-ঢাকা মহাসড়কের ওসমানীনগরে সড়ক দুর্ঘটনায় রাজু (২৬) নামের এক যুবক নিহত হয়েছেন। শনিবার (৫ জুলাই) উপজেলার কুরুয়া বাজার এলাকায় এনা পরিবহন (ঢাকা মেট্রো ব ১৫-২২৭৫) ও ইউনিক পরিবহনের (ঢাকা মেট্রো ব ১৫-১৮৬১) বাসের মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রাজু ফরিদপুর জেলার নগরকান্দা উপজেলার নাগারদিয়া গ্রামের জাফর শেখের ছেলে। তিনি ইউনিক বাসের হেলপার ছিলেন বলে জানা গেছে। এ দুর্ঘটনায় দুই বাসের চালকসহ আরও ১০ জন যাত্রী আহত হয়েছেন বলে জানা গেছে। 

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার সকাল ৬টা ১০ মিনিটের দিকে ঢাকা থেকে সিলেটগামী এনা পরিবহন ও সিলেট থেকে ঢাকাগামী ইউনিক পরিবহনের বাস দুটি কুরুয়া এলাকায় আসামাত্র মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় স্থানীয়রা এগিয়ে এসে প্রাথমিক উদ্ধার কাজ শুরু করেন। এরপর স্থানীয় থানার পুলিশ, হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা এসে উদ্ধার কাজ শুরু করেন। 

শেরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু তাহের দেওয়ান বলেন, হাইওয়ে পুলিশ রাজুর মরদেহ উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। বাস দুটিকে রাস্তা থেকে সরিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী
রাতারগুলকাণ্ডে নি/ষিদ্ধ সংগঠনের আরও চার নেতাকর্মী গ্রে/প্তার
নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক
সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪