গোয়াইনঘাটে দোকানঘর দখল নিয়ে দু'পক্ষের সংঘ*র্ষে আ হ ত ১৫
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০২:৪৪ অপরাহ্ন

গোয়াইনঘাটে দোকানঘর দখল নিয়ে দু'পক্ষের সংঘ*র্ষে আ হ ত ১৫

সৈয়দ হেলাল আহমদ বাদশা, স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ০৫/০৭/২০২৫ ০৭:৪৫:২২ অপরাহ্ন

গোয়াইনঘাটে দোকানঘর দখল নিয়ে দু'পক্ষের সংঘ*র্ষে আ হ ত ১৫

ছবি: নিজস্ব


সিলেটের গোয়াইনঘাট উপজেলার পীরের বাজারে দোকান ও বসতঘর  দখল করাকে কেন্দ্র করে  স্থানীয় আওয়ামী লীগ ও বিএনপির  দু'পক্ষের  মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত  ১৫ জন  আহত হয়েছেন বলে জানা গেছে। 

শনিবার( ৫ জুলাই)  দুপুর সাড়ে  ১২  টার দিকে গোয়াইনঘাট উপজেলার রুস্তুমপুর ইউনিয়নের পীরের বাজারে এ ঘটনা ঘটে। স্থানীয় ইটাচকি গ্রামের বাবুল মিয়া ও খলামাধব গ্রামের আলা উদ্দিনের পক্ষের লোকজনের মধ্যে ঘন্টা ব্যাপি  এ সংঘর্ষ হয়েছে। জানা গেছে এর আগে  উত্তপ্ত পরিস্থিতির  খবর পেয়ে বেলা সাড়ে  ১১ টার দিকে  গোয়াইনঘাট থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে  পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছিল। পুলিশ পরিস্থিতি  নিয়ন্ত্রণ করে চলে যাওয়ার পর পরই আবারও  সংঘর্ষ জড়িয়ে পরে দু'পক্ষ।

উপজেলার টেংনাগুল গ্রামের জামাল মিয়া জানান, বিগত ফ্যাসিস্ট আওয়ামী লীগের আমলে দীর্ঘ দিন থেকে আমাদের ১০ টি  দোকান ঘর জোরে দখল করে আছে আওয়ামী লীগের আলা উদ্দিন ও তার লোকজন। তিনি বলেন কোর্টের আদেশ পেয়ে আমরা দোকানে আসতেই আমাদের উপর হামলা চালায় তারা। তাদের হামালায় আমাদের পক্ষের ৫-৬ জন আহত হয়েছেন। আহতরা বর্তমানে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন। সুস্থ হয়ে থানায়  মামলা দায়ের করবেন বলে জানান তিনি। 

এ ঘটনার অভিযোগ অস্বীকার করে স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আলা উদ্দিনের ছেলে রুবেল আহমদ জানান, আমার চাচা আপ্তাব উদ্দিনসহ কয়েকজন দলিল মূলে ওই জায়গার বৈধ মালিক এবং দীর্ঘদিন ধরে এ জায়গা ভোগদখল করে আসছেন। গত কিছু দিন আগে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) সিলেট এই জায়গার সত্ব সমাধানের জন্য উভয় পক্ষেকে উচ্চ আদালতে শরণাপন্ন হওয়ার জন্য আদেশ দেন।কিন্ত, এটা না করে বাবুল মিয়া পক্ষের লোকজন জোরে আমাদের দোকানে ও ঘরে সন্ত্রাসী হামলা চালায়। তাদের এই হামলায় আমাদের পক্ষের অন্তত ৮-১০ জন গুরুতর আহত হয়েছেন।আহতরা বর্তমানে সিলেট ওসমানী  হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

এ বিষয়ে গোয়াইনঘাট থানার এসআই ও রুস্তমপুর ইউনিয়নের বিট অফিসার রকিব আহমেদ বলেন, স্থানীয় আওয়ামিলীগ ও বিএনপির রাজনীতির সাথে সম্পৃক্ত দুটি পক্ষের মধ্যে বাজারের দোকান ঘর নিয়ে বিরোধ চলছিল। এ নিয়ে ১৪৪ ধারায় মামলার বেরিকেড  আদেশ হয়েছে। বাদী ও বিবাদীদের উত্তপ্ত পরিস্থিতির খবর পেয়ে ঘটনাস্থলে একদল পুলিশ  গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ এনেছিলাম। আমরা চলে আসার পরেই উভয় পক্ষ সংঘর্ষ জড়িয়ে পরে।

এ বিষয়ে গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)সরকার তোফায়েল আহমেদ  বলেন,শুনেছি পিরের বাজারের কয়েকটি  দোকানঘর নিয়ে  দু'পক্ষের সংঘর্ষ হয়েছে। 

সংঘর্ষের পূর্বেই খবর পেয়ে পুলিশ  দ্রুত ঘটনাস্থলে  গিয়ে পরিস্থিতি  নিয়ন্ত্রণে এনেছিলেন। পুলিশ চলে আসার পরই দু'পক্ষই সংঘর্ষে জড়িয়ে পড়ে। 

এতে উভয় পক্ষের  বেশ কয়েকজন আহত হয়েছেন  ।বর্তমানে  এলাকার পরিস্থিতি স্বাভাবিক আছে। এ বিষয়ে  আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী
রাতারগুলকাণ্ডে নি/ষিদ্ধ সংগঠনের আরও চার নেতাকর্মী গ্রে/প্তার
নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক
সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪