সেলাই প্রশিক্ষণ নারীর কর্মসংস্থানে ভূমিকা রাখে: কয়েস লোদী
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০২:৪৪ অপরাহ্ন

সেলাই প্রশিক্ষণ নারীর কর্মসংস্থানে ভূমিকা রাখে: কয়েস লোদী

প্রেস বিজ্ঞপ্তি

প্রকাশিত: ০৫/০৭/২০২৫ ১০:৩৫:০৪ অপরাহ্ন

সেলাই প্রশিক্ষণ নারীর কর্মসংস্থানে ভূমিকা রাখে: কয়েস লোদী

ফাইল ছবি


মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ও সাবেক প্যানেল মেয়র রেজাউল হাসান কয়েস লোদী বলেছেন, পুরুষের পাশাপাশি নারীদের ও এগিয়ে যেতে হবে। নিজে কিছু করার জন্য আগে প্রশিক্ষণ নিয়ে দক্ষতা বাড়াতে হবে। এজন্য সেলাই প্রশিক্ষণ খুবই গুরুত্বপর্ণ। সেলাই প্রশিক্ষণ নারীদের কর্মসংস্থান সৃষ্টিতে গুরুত্বপূর্ন ভ’মিকা রাখে। অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ার মাধ্যমে নারীরা সমাজে নিজেদের একটি শক্তিশালী অবস্থান তৈরি করতে পারে। সেলাই প্রশিক্ষণের মাধ্যমে নারীরা নতুন দক্ষতা অর্জন করতে পারে এবং নিজেদের জন্য একটি স্থায়ী আয়ের পথ তৈরি করতে পারে। নকশী বাংলা ফাউন্ডেশন যেভাবে নারীদের ফ্রী সেলাই প্রশিক্ষণ এর উদ্যোগ নিয়েছে এ জন্য নকশী বাংলা ফাউন্ডেশন অবশ্যই প্রশংসার দাবিদার।

শনিবার (৫ জুলাই ) বিকাল ৩ টায় নগরীর আম্বরখানাস্থ গ্রীনসিটি ইন্টারন্যাশনাল কলেজিয়েট স্কুলে নকশী বাংলা ফাউন্ডেশনের আয়োজনে নারীদের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে সেলাই প্রশিক্ষণ এর গুরুত্ব শীর্ষক আলোচনাসভায় প্রধান অতিথি’র বক্তব্যে তিনি একথা বলেন।

নকশী বাংলা ফাউন্ডেশন এর সভাপতি প্রিন্সিপাল মো: শাহীনুর রহমান চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম জয়নাল এর পরিচালনায় আলোচনাসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্যে রাখেন গোয়াইনঘাট সরকারী ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোহাম্মদ হাবিবুর রহমান, ইউরো বাংলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মো: সিদ্দিকুর রহমান, নকশী বাংলা ফাউন্ডেশনের উপদেষ্টা মাওলানা এম এ আলিম, উপদেষ্টা মোহাইমিন চৌধুরী, প্রচার ও দপ্তর সম্পাদক মো: হাবিবুর রহমান, সাহিত্য সম্পাদক পলিনা রহমান, পাঠাগার সম্পাদক মো: একরাম হোসেন প্রমুখ।

উল্লেখ্য: নকশী বাংলা ফাউন্ডেশন সেচ্ছাসেবী সংস্থা হিসেবে দীর্ঘদিন থেকে সমাজের অসহায় মানুষের উন্নয়নে কাজ করে যাচ্ছে তারই ধারাবাহিকতায় নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করার জন্য ফ্রী সেলাই প্রশিক্ষণ প্রকল্প চালু করেছে।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী
রাতারগুলকাণ্ডে নি/ষিদ্ধ সংগঠনের আরও চার নেতাকর্মী গ্রে/প্তার
নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক
সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪