সিলেটে এক সঙ্গে বাড়ছে করোনা ও ডেঙ্গু আক্রান্তের সংখ্যা
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০২:৪৪ অপরাহ্ন

সিলেটে এক সঙ্গে বাড়ছে করোনা ও ডেঙ্গু আক্রান্তের সংখ্যা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৬/০৭/২০২৫ ১২:১০:২৮ পূর্বাহ্ন

সিলেটে এক সঙ্গে বাড়ছে করোনা ও ডেঙ্গু আক্রান্তের সংখ্যা

ফাইল ছবি


সিলেটে আরও একজন করে করোনা ও ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। স্বাস্থ্য বিভাগের সিলেট বিভাগীয় পরিচালক ডা. আনিসুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

স্বাস্থ্য বিভাগের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘন্টায় সিলেট বিভাগে মোট ১৯ জনের করোনা পরীক্ষা করা হয়ে

এরমধ্যে শনাক্ত হয়েছেন একজন। এ মৌসুমে সিলেটে করোনা পরীক্ষা করা হয়েছে মোট ৪৮৬ জনের। এদের মধ্যে শনাক্ত হয়েছেন ২৭ জন। আর মৃত্যু হয়েছে দুই জনের।

করোনার জন্য সিলেটে বিশেষায়িত হাসপাতাল শহিদ শামসুদ্দিন হাসপাতালে মোট চিকিৎসাধীন আছেন ২ জন। অন্যরা নিজের দায়িত্বে বাড়িতে চিকিৎসা নিচ্ছেন

এদিকে গত ২৪ ঘন্টায় সিলেট বিভাগে ১জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। গত ১ জুলাই থেকে ৫ জুলাই পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ১জন করে।

বর্তমানে সিলেট বিভাগে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিসাধীন আছেন ৩জন। তিনজনই ২৫০ শয্যাবিশিষ্ট মৌলভীবাজার সদর হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।এ বছর ১ জানুয়ারি থেকে ৫ জুলাই পর্যন্ত সিলেটে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কারো মৃত্যু হয়নি।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী
রাতারগুলকাণ্ডে নি/ষিদ্ধ সংগঠনের আরও চার নেতাকর্মী গ্রে/প্তার
নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক
সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪