সিলেটে জুলাই গ ণ হ ত্যা র বিচারের দাবীতে যুব অধিকার পরিষদের গণস্বাক্ষর
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০২:৩৮ অপরাহ্ন

সিলেটে জুলাই গ ণ হ ত্যা র বিচারের দাবীতে যুব অধিকার পরিষদের গণস্বাক্ষর

প্রেস বিজ্ঞপ্তি

প্রকাশিত: ০৬/০৭/২০২৫ ০৯:৪৯:০৯ অপরাহ্ন

সিলেটে জুলাই গ ণ হ ত্যা র বিচারের দাবীতে যুব অধিকার পরিষদের গণস্বাক্ষর

ছবি: নিজস্ব


সিলেটে বাংলাদেশ যুব অধিকার পরিষদ এর উদ্যোগে জুলাই গণহত্যার বিচারের দাবিতে গণস্বাক্ষর কর্মসূচি, বিক্ষোভ মিছিল, দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৬ জুলাই) সকালে সিলেট কোর্ট পয়েন্টের কালেক্টরেট মসজিদের সামনে গণস্বাক্ষর কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করে গণহত্যার বিচারের দাবিতে স্বাক্ষর প্রদান করেন।

সভায় বক্তারা বলেন,  জুলাই মাসে ঘটে যাওয়া গণহত্যাগুলোর আজও বিচার হয়নি। এ দেশে মানুষের জীবনের কোন নিরাপত্তা নেই। আমরা অবিলম্বে এর সুষ্ঠু বিচার চাই। তা না হলে দেশের যুব সমাজ ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে এর জবাব দেবে। প্রতিটি শহীদের রক্তের বিনিময়ে আজ আমরা বাঁচছি। কিন্তু যারা এই গণহত্যার সাথে জড়িত, তাদের বিচারের দাবিতে সবাইকে সোচ্চার হতে হবে। এ দাবি শুধু রাজনৈতিক নয়, এটি মানবতার দাবি। এখনই যদি গণহত্যার বিচার না হয়, তাহলে ভবিষ্যতে এর চেয়ে বড় হত্যাযজ্ঞ নেমে আসতে পারে।

মুসলিম সাহিত্য সংসদ মিলনায়তনে অনুষ্ঠিত দোয়া মাহফিল ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন গণঅধিকার পরিষদ সিলেট জেলার সদস্য সচিব আবদুল্লাহ আল মামুন সুজন।

এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, গনঅধিকার পরিষদ সিলেট জেলা আহবায়ক রহমতে এলাহী লস্কর নাঈম, প্রধান বক্তার বক্তব্য রাখেন, বাংলাদেশ যুব অধিকার পরিষদ সিলেট জেলার সাবেক সদস্য সচিব জোবায়ের আহমেদ তোফায়েল।

অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন সিলেট জেলার সাবেক সিনিয়র সহ সাধারণ সম্পাদক সাব্বির হোসেন, সাবেক সহ সভাপতি মোঃ সোরাব আলী, সাবেক  সহ সভাপতি এম এ জাবেদ, সাবেক অর্থ সম্পাদক মোঃ সদরুল ইসলাম, কানাইঘাট উপজেলার আহবায়ক মিজানুর রহমান, সাধারণ সম্পাদক  হাবিবুর রহমান, জকিগঞ্জ উপজেলার আহমেদ আল ফয়েজ, গোলাপগঞ্জ উপজেলার আহবায়ক মোহাম্মদ ওলী, গোয়াইনঘাট উপজেলার সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন, ছাত্র অধিকার পরিষদ মহানগর এর মাহমুদুল হাসান নাঈম, আবুল হোসেন তুষার, যুবনেতা কামাল উদদীন, রিয়াজ আলী মুরসালীন, সাহেদ আহমেদ ও ফয়সাল আহমদ প্রমূখ। 

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী
রাতারগুলকাণ্ডে নি/ষিদ্ধ সংগঠনের আরও চার নেতাকর্মী গ্রে/প্তার
নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক
সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪