মাহমুদুর রহমানের মায়ের মৃ ত্যু তে খন্দকার মুক্তাদিরের শোক
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০২:৩৮ অপরাহ্ন

মাহমুদুর রহমানের মায়ের মৃ ত্যু তে খন্দকার মুক্তাদিরের শোক

প্রেস বিজ্ঞপ্তি

প্রকাশিত: ০৬/০৭/২০২৫ ১০:১৮:১১ অপরাহ্ন

মাহমুদুর রহমানের মায়ের মৃ ত্যু তে খন্দকার মুক্তাদিরের শোক

ছবি: নিজস্ব


দৈনিক ‘আমার দেশ’ সম্পাদক ড. মাহমুদুর রহমান এর মাতা রত্নগর্ভা অধ্যাপিকা মাহমুদা বেগম আজ রোববার (৬ জুলাই) ভোরে রাজধানীর মগবাজারস্থ বারাকাহ কিডনী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন)।

অধ্যাপিকা মাহমুদা বেগম এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির।

রবিবার (৬ জুলাই) এক শোকবার্তায় তিনি বলেন, অধ্যাপিকা মাহমুদা বেগম এর মৃত্যুতে তাঁর পরিবার-পরিজন ও প্রতিবেশীদের মতো আমিও গভীরভাবে শোকাহত ও ব্যথিত হয়েছি।ধর্মপ্রাণ ও পরোপকারী মরহুমা অধ্যাপিকা মাহমুদা বেগম প্রতিবেশীদের নিকট ছিলেন অত্যন্ত শ্রদ্ধাভাজন। শিক্ষকতা পেশায় অত্যন্ত নিষ্ঠাবান অধ্যাপিকা মাহমুদা বেগম মেধা ও যোগ্যতা দিয়ে তাঁর সন্তানদের সুশিক্ষিত ও যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলেছিলেন, যারা স্ব স্ব পেশায় প্রতিষ্ঠিত।

শোকবার্তায় তিনি অধ্যাপিকা মাহমুদা বেগম এর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের, আত্মীয়স্বজন, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী
রাতারগুলকাণ্ডে নি/ষিদ্ধ সংগঠনের আরও চার নেতাকর্মী গ্রে/প্তার
নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক
সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪