জুলাই শ হী দ দের স্মরণে বিয়ানীবাজারে ছাত্র জমিয়তের দোয়া মাহফিল
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০২:৩৮ অপরাহ্ন

জুলাই শ হী দ দের স্মরণে বিয়ানীবাজারে ছাত্র জমিয়তের দোয়া মাহফিল

প্রেস বিজ্ঞপ্তি

প্রকাশিত: ০৬/০৭/২০২৫ ১০:৪১:২১ অপরাহ্ন

জুলাই শ হী দ দের স্মরণে বিয়ানীবাজারে ছাত্র জমিয়তের দোয়া মাহফিল

ছবি: নিজস্ব


২৪এর গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে ছাত্র জমিয়ত বাংলাদেশ বিয়ানীবাজার উপজেলা শাখার আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার ( ৬ জুলাই ) সন্ধ্যায় বিয়ানীবাজার জমিয়ত কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়। 

বিয়ানীবাজার উপজেলা ছাত্র জমিয়তের সভাপতি জাহিদ আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ওলিউর রহমানের পরিচালনায় সভায় অন্যানদের মধ্যে উপস্থিত ছিলেন, বিয়ানীবাজার উপজেলা ছাত্র জমিয়তের সহ সভাপতি আশরাফুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম, সহ সাধারণ সম্পাদক এবাদুর রহমান, অর্থ সম্পাদক মুজাহিদুল ইসলাম, প্রশিক্ষণ সম্পাদক ইমরান হাসিব, প্রচার সম্পাদক আবুল হাসনাত, আলিয়া মাদ্রাসা সম্পাদক আফজল হোসাইন। 

বক্তারা বলেন জুলাই-আগস্ট অভ্যুত্থান ছিল বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি গৌরবময় ও অগ্নিঝরা অধ্যায়। এই আন্দোলনে যারা শহীদ হয়েছেন, তারা দেশের স্বাধীনতা, ইসলাম ও ন্যায়বিচারের পক্ষে আপোষহীন সংগ্রামে প্রাণ দিয়েছেন। আমরা তাদের স্মরণ করি গভীর শ্রদ্ধায় এবং তাদের জন্য মাগফিরাত কামনা করি। শহীদদের আত্মত্যাগ যেন বৃথা না যায়, এজন্য বর্তমান প্রজন্মকে তাদের আদর্শে উজ্জীবিত হয়ে কাজ করতে হবে। পাশাপাশি যারা এখনো আহত ও পঙ্গু অবস্থায় কষ্টে দিন কাটাচ্ছেন, তাদের পাশে দাঁড়ানো প্রত্যেকের মানবিক দায়িত্ব।

সভা শেষে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের রুহের মাগফিরাত এবং আহতদের সুস্থতা কামনা করে দুআ অনুষ্ঠিত হয়।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী
রাতারগুলকাণ্ডে নি/ষিদ্ধ সংগঠনের আরও চার নেতাকর্মী গ্রে/প্তার
নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক
সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪