সিলেটে ভারী বৃষ্টির আভাস
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০২:৩৮ অপরাহ্ন

সিলেটে ভারী বৃষ্টির আভাস

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৭/০৭/২০২৫ ১২:০৯:৪৭ পূর্বাহ্ন

সিলেটে ভারী বৃষ্টির আভাস

ছবি : সংগৃহীত


আগামী ২৪ ঘণ্টায় সিলেটের আকাশ আংশিক মেঘলা থেকে সাময়িকভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে। অধিকাংশ এলাকায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাত এবং অস্থায়ী দমকা হাওয়ার সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণও হতে পারে।

রোববার (৬ জুলাই) সন্ধ্যায় সিলেট আবহাওয়া অফিসের পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সিলেটে টানা কয়েকদিনের বৃষ্টির পর রোববার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত বৃষ্টির দেখা মেলেনি। তবে আগের ২৪ ঘণ্টায় (৫ জুলাই সকাল ৬টা থেকে ৬ জুলাই সকাল ৬টা পর্যন্ত) ১২.৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আজকের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.৮ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ২৫.৬ ডিগ্রি সেলসিয়াস। সকাল ৯টায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতা ছিল ৭৫ শতাংশ, যা বিকেল ৬টায় বেড়ে দাঁড়ায় ৭৭ শতাংশে।


জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী
রাতারগুলকাণ্ডে নি/ষিদ্ধ সংগঠনের আরও চার নেতাকর্মী গ্রে/প্তার
নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক
সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪