চীনের যুব উন্নয়ন ফোরামে শা বি শিক্ষার্থী ইমন
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০২:২৪ অপরাহ্ন

চীনের যুব উন্নয়ন ফোরামে শা বি শিক্ষার্থী ইমন

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৭/০৭/২০২৫ ০৬:৪০:৫৯ অপরাহ্ন

চীনের যুব উন্নয়ন ফোরামে শা বি শিক্ষার্থী ইমন

সংগৃহিত


আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের তরুণ নেতৃত্বের প্রতিনিধিত্ব করতে চীন যাচ্ছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) পলিটিক্যাল স্টাডিজ বিভাগের স্নাতকোত্তরের শিক্ষার্থী মো. নুর হাসনাত ইমন। তিনি ২০২৫ সালের বিশ্ব যুব উন্নয়ন ফোরাম এবং অল চায়না ইয়ুথ ফেডারেশনের যৌথ উদ্যোগে আয়োজিত এক্সিলেরেশন উইকে অংশগ্রহণের জন্য চূড়ান্তভাবে আমন্ত্রণ পেয়েছেন।

এ এক্সিলেরেশন উইক আগামী ১৩ জুলাই থেকে ২০ জুলাই পর্যন্ত চীনের সাংহাই ও সাংশি প্রদেশে অনুষ্ঠিত হবে। সেখানে তিনি উদীয়মান যুব উদ্যোগ "ThriveUP for Tomorrow: Guide, Grow and Sustain"-এর কো-ফাউন্ডার ও লিড হিসেবে প্রতিনিধিত্ব করবেন। এ ইনিশিয়েটিভটি Excellence Actions for Global Youth Development ২০২৪–২০২৫-এ ফাইনালিস্ট হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি লাভ করেছে।

ThriveUP for Tomorrow একটি যুব-নেতৃত্বাধীন পিয়ার লার্নিং প্ল্যাটফর্ম, যেখানে এসডিজি সচেতনতা, সফট স্কিল প্রশিক্ষণ, ক্যারিয়ার কাউন্সেলিংসহ বিভিন্ন বিষয়ভিত্তিক কর্মশালা ও প্রশিক্ষণ কার্যক্রম পরিচালিত হয়। এই উদ্যোগটির লজিস্টিক সহযোগিতা প্রদান করছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পলিটিক্যাল স্টাডিজ বিভাগের চাইনিজ কর্নার। অ্যাকাডেমিক পরামর্শক হিসেবে আছেন অধ্যাপক ড. জায়েদা শারমিন স্বাতী ও অধ্যাপক ড. সাহাবুল হক।

এর আগে মো. নুর হাসনাত ইমন আন্তর্জাতিক সংস্থা IFES আয়োজিত "Democracy: From Theory to Practice" শীর্ষক নন-ক্রেডিট কোর্সে টিচিং অ্যাসিস্ট্যান্ট হিসেবে ভূমিকা রেখেছেন। এর পাশাপাশি তিনি ইয়ুথ ফর পলিসি এর সিলেট কমিটির লিড হিসেবে দায়িত্ব পালন করছেন। 

এ বিষয়ে ইমন বলেন, ‘আন্তর্জাতিক অঙ্গনে দেশের প্রতিনিধিত্ব করতে যাচ্ছি এটা আমার জন্য সৌভাগ্যের। এ যাত্রায় যারা সহযোগিতা করেছেন তাদের সকলের প্রতি আমি কৃতজ্ঞ।’

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী
রাতারগুলকাণ্ডে নি/ষিদ্ধ সংগঠনের আরও চার নেতাকর্মী গ্রে/প্তার
নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক
সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪