গোয়াইনঘাটে স্বেচ্ছাসেবী সংগঠনের স্বেচ্ছাশ্রমে বদলে যাচ্ছে ঘোষ গ্রামের রাস্তাঘাট
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০২:২৪ অপরাহ্ন

গোয়াইনঘাটে স্বেচ্ছাসেবী সংগঠনের স্বেচ্ছাশ্রমে বদলে যাচ্ছে ঘোষ গ্রামের রাস্তাঘাট

সৈয়দ হেলাল আহমদ বাদশা, স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ০৭/০৭/২০২৫ ০৮:২৮:৪০ অপরাহ্ন

গোয়াইনঘাটে স্বেচ্ছাসেবী সংগঠনের স্বেচ্ছাশ্রমে বদলে যাচ্ছে ঘোষ গ্রামের রাস্তাঘাট

ছবি: নিজস্ব


সামাজিক উন্নয়নের দৃঢ় প্রত্যয়ে ঘোষ গ্রামে গড়ে উঠেছে "আল-ইহসান ওয়েলফেয়ার সোসাইটি" নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন। কেউ দিচ্ছেন অর্থ, কেউ দিচ্ছেন শ্রম—ঘোষ গ্রামে উন্নয়নের নতুন ধারা" গ্রামের ছাত্র, শিক্ষক, প্রবাসীসহ সচেতন নাগরিকদের সক্রিয় অংশগ্রহণে পরিচালিত এই সংগঠনের মূল লক্ষ্য—ঘোষ গ্রামকে একটি আদর্শ ও মডেল গ্রামে রূপান্তরিত করা। যেখানে থাকবে উন্নয়ন, মানবতা ও সচেতনতার ছাপ।

ঘোষ গ্রামে গড়ে উঠা স্বপ্নবাহী সংগঠন সম্প্রতি" সংগঠনের সদস্য ও গ্রামের প্রবাসীদের অর্থায়নে শুরু করেছে গ্রামের রাস্তা মেরামতের কাজ। তবে শুধু অর্থ দিয়ে নয়—সংগঠনের সদস্যরা নিজেরা কাঁধে করে বালুর বস্তা বহন করে, ঘাম ঝরিয়ে সেচ্ছাশ্রমে কাজ করছেন। এই দৃশ্য দেখে উৎসাহিত হয়েছেন অনেক গ্রামবাসী। অনেকেই এখন স্বতঃস্ফূর্তভাবে তাদের পাশে এসে দাঁড়াচ্ছেন।

সংগঠনটি ইতোমধ্যেই বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছে। অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে  বিভিন্ন সহযোগিতা নিয়ে। ভবিষ্যৎ পরিকল্পনায় রয়েছে স্বাস্থ্যসেবা সম্প্রসারণ, শিক্ষা উন্নয়নের মাধ্যমে গ্রামকে মডেল করা।

সংগঠনের এক সদস্য জানান,“আমরা চাই ঘোষ গ্রাম হোক এমন একটি গ্রাম, যেটা অন্য গ্রামের জন্য অনুকরণীয় হবে। এটা আমাদের ভালোবাসা, দায়িত্ব এবং স্বপ্ন।”

ঘোষ গ্রামে এমন আত্মনিবেদিত সমাজকর্মীদের পদচারণা নিঃসন্দেহে আশার আলো দেখায়—যেখানে একদিন প্রতিটি রাস্তা হবে মজবুত, প্রতিটি হৃদয় হবে মানবিক,এবং প্রতিটি মানুষ হবে শিক্ষিত ও মার্জিত।

এসময় উপস্থিত ছিলেন সংগঠনের সদস্য মাস্টার শফিক আহমদ, মাস্টার বদর উদ্দিন, মাস্টার ফয়জুর রহমান সহ অনেকেই

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী
রাতারগুলকাণ্ডে নি/ষিদ্ধ সংগঠনের আরও চার নেতাকর্মী গ্রে/প্তার
নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক
সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪