সিলেটে গণতান্ত্রিক দেশ গঠনে শিক্ষার্থীদের ভবনা বিষয়ক মতবিনিময় সভা
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০২:১৮ অপরাহ্ন

সিলেটে গণতান্ত্রিক দেশ গঠনে শিক্ষার্থীদের ভবনা বিষয়ক মতবিনিময় সভা

প্রেস বিজ্ঞপ্তি

প্রকাশিত: ০৮/০৭/২০২৫ ০৯:২৯:০১ অপরাহ্ন

সিলেটে গণতান্ত্রিক দেশ গঠনে শিক্ষার্থীদের ভবনা বিষয়ক মতবিনিময় সভা

ছবি : সংগৃহীত


বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, ফ্যাসিস্ট হাসিনা শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দেশের ব্যাপক ক্ষতি করেছে। সেই ধ্বংস করা শিক্ষা ব্যবস্থাকে উন্নতকরণ করতে শিক্ষাকদের পাশাপাশি অভিভাবক, সচেতন মহলকে দায়িত্বশীল হতে হবে এবং শিক্ষার্থীদের মনোযোগী হয়ে লেখাপড়া করতে হবে। বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে শিক্ষার্থীদের মেধা, দক্ষতা ও যোগ্যাতার আলোকে অধিকার নিশ্চিত করবে।

তিনি বলেন, স্বৈরাচর সরকারের আমলে সকল ক্ষেত্রে সীমাহীন দলীয়করণ করার কারণে দেশের জনগণ ফ্যাসিস্ট হাসিনাকে ঘৃণা করছেন। জনগণ চাচ্ছেন দেশ পরিচালনায় শহীদ রাষ্ট্রপ্রতি জিয়াউর রহমানের মতো আদর্শিক দেশ প্রেমিকরাই রাষ্ট্র পরিচালনায় আসুক। তিনি বলেন, যারা হেলিকাপ্টার দিয়ে শিক্ষার্থীদের উপর গুলি করে হত্যার মতো জগন্যতম কাজ করেছে তাদের ক্ষমা নেই, বাংলার মাঠিতে সকল হত্যাকারীদের বিচার সুনিশ্চিত হবে।

সোমবার (৭ জুলাই) সকালে সিলেট সদরের শাহ খুররম ডিগ্রি কলেজের হলরুমে গণতান্ত্রিক বাংদেশ গঠনে শিক্ষার্থীদের ভবনা বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

দিলোয়ার হোসেন সায়েম এর পরিচালনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাহার হোসেন শিশির, জুবায়েদ আহমেদ, ইনজামামুল হক ইঞ্জু, কামরুল ইসলাম, নাদিম আহমেদ সাকিব, কিবরিয়া, সানজিদ, শিমুল শাহার।

গণতান্ত্রিক বাংদেশ গঠনে শিক্ষার্থীদের ভাবনা বিষয় তুলে ধরে প্রশ্নমূলক বক্তব্য রাখেন ব্লু বার্ড স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী মাজহারুল ইসলাম রাফি, শাহ খুররম ডিগ্রি কলেজের শিক্ষার্থী সাকির আলী, ফারদিন আহমদ শামীম, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আদনান আবিব, সিলেট পলিটেকনিকেল কলেজের শিক্ষার্থী মিসবা, সিলেট মহিলা কলেজের শিক্ষার্থী সুমা, শাহ খুররম ডিগ্রি কলেজের শিক্ষার্থী শিমুল, শাহজালাল জামেয়া কামিল মাদ্রাসার শিক্ষার্থী তানজিনা তাবাসসুম, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মাইশা, রাব্বি, মাহবুবা সুলতানা মনি, রাফিদুল ইসলাম, মাহি আহমেদ, ফারদিন আহমদ, আব্দুল জব্বার, স্বপ্না আক্তার, আব্দুল্লাহ আল মাহদি, রাসেদুল ইসলাম প্রমুখ। এছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন কলেজের শিক্ষার্থীবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। 

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী
রাতারগুলকাণ্ডে নি/ষিদ্ধ সংগঠনের আরও চার নেতাকর্মী গ্রে/প্তার
নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক
সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ