জুলাই শ হী দ দের পরিবারের মাঝে সিকৃবির আর্থিক অনুদান ও নিত্যপণ্য প্রদান
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০২:১৮ অপরাহ্ন

জুলাই শ হী দ দের পরিবারের মাঝে সিকৃবির আর্থিক অনুদান ও নিত্যপণ্য প্রদান

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৯/০৭/২০২৫ ০৮:১২:৪৮ অপরাহ্ন

জুলাই শ হী দ দের পরিবারের মাঝে সিকৃবির আর্থিক অনুদান ও নিত্যপণ্য প্রদান

ছবি : সংগৃহীত


জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে মাসব্যাপী কর্মসূচীর অংশ হিসেবে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) পক্ষ থেকে শহীদদের কবর জিয়ারত এবং শহীদ পরিবারের সাথে স্বাক্ষাৎ ও আর্থিক অনুদান প্রদান কার্যক্রম শুরু করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বুধবার (৯ জুলাই) জুলাই আন্দোলনে শহীদ মো. মুস্তাক আহমদের কবর জিয়ারত ও তার পরিবারের সদস্যদের সাথে মতবিনিময় করেন সিকৃবি ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো।। আলিমুল ইসলাম।  অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিকৃবি ট্রেজারার প্রফেসর ড. এ.টি.এম মাহবুব-ই-ইলাহী, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ সামিউল আহসান তালুকদার, জনসংযোগ ও প্রকাশনা দপ্তরের পরিচালক খসরু মোহাম্মদ সালাহউদ্দিন প্রমুখ। 

মোঃ মুস্তাক আহমদের কবর জিয়ারত শেষে তার পরিবারের সদস্যদের সাথে মতবিনিময় এবং তার পরিবারের সদস্যদের খোঁজখবর নেন সিকৃবি ভিসি প্রফেসর ড. মোঃ আলিমুল ইসলাম। এসময় তিনি তার আত্মার মাগফেরাত কামনা করেন এবং তার পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সহানুভূতি জ্ঞাপন করেন।

তিনি বলেন, সহিংসতা ও অস্থিরতা কখনোই কোনো সমস্যার স্থায়ী সমাধান হতে পারে না। শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক পন্থায় মতপ্রকাশ এবং দাবি আদায়ের মাধ্যমে সমাজে স্থিতিশীলতা ও সমবেদনার চর্চা আরও প্রসারিত হোক-এটাই আমাদের কাম্য। সকলের সম্মিলিত প্রচেষ্টায় যেন সিলেটসহ সারাদেশ আবার শান্তির পথে ফিরে আসুক, সেই প্রত্যাশায় সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় পরিবার সর্বদায় তাদের পাশে থাকবে । 

এসময় শহীদ পরিবারের সদস্যদের মাঝে আর্থিক অনুদানসহ নিত্য প্রয়োজনীয় সামগ্রী প্রদান করা হয়।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী
রাতারগুলকাণ্ডে নি/ষিদ্ধ সংগঠনের আরও চার নেতাকর্মী গ্রে/প্তার
নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক
সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ