যুব জমিয়ত কর্মীদের আদর্শের প্রতীক হতে হবে: মাওলানা কবীর আহমদ
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০২:১৮ অপরাহ্ন

যুব জমিয়ত কর্মীদের আদর্শের প্রতীক হতে হবে: মাওলানা কবীর আহমদ

প্রেস বিজ্ঞপ্তি

প্রকাশিত: ০৯/০৭/২০২৫ ১০:০৩:৫৫ অপরাহ্ন

যুব জমিয়ত কর্মীদের আদর্শের প্রতীক হতে হবে: মাওলানা কবীর আহমদ

ছবি: নিজস্ব


যুব জমিয়ত বাংলাদেশ এর কেন্দ্রীয় সিনিয়র সহসভাপতি মাওলানা কবীর আহমদ বলেন, দেশের সংকটময় সময়ে আদর্শিক ভূমিকা পালনে যুব জমিয়ত কর্মীদের আদর্শের পরিচায়ক হয়ে উঠতে হবে। দেশ ও জাতির কল্যাণে আমাদের প্রতিটি পদক্ষেপ হতে হবে সৎ ও ন্যায়ের পক্ষে।"

বুধবার ( ৯ জুলাই ) বাদ মাগরিব বন্দরবাজারস্থ জমিয়ত কার্যালয়ে আয়োজিত এক জরুরি বৈঠকে সভাপতির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

যুব জমিয়ত বাংলাদেশ-এর সিনিয়র সহ-সভাপতি মাওলানা কবীর আহমদের সভাপতিত্বে এবং কেন্দ্রীয় সাংস্কৃতিক সম্পাদক ও সিলেট মহানগর যুব জমিয়তের সাধারণ সম্পাদক হাফিজ আব্দুল করিম দিলদারের সঞ্চালনায় এ সভা অনুষ্ঠিত হয়।

বৈঠকের প্রধান অতিথি ছিলেন, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সিলেট মহানগর সভাপতি মাওলানা মুখলিসুর রহমান রাজাগঞ্জী। তিনি বলেন, "এই সময় জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের আদর্শিক অবস্থান থেকে কাজ করে দেশের শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় ভূমিকা রাখতে হবে।"

সভায় আরও বক্তব্য রাখেন, মহানগর জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল মালিক চৌধুরী, উত্তর জমিয়তের সহ-সভাপতি মাওলানা নুর আহমদ কাসেমী, মহানগর সমাজসেবা সম্পাদক রেজাউল হক এলএলবি, কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা আব্দুল্লাহ আল মামুন, কেন্দ্রীয় সমাজসেবা সম্পাদক মুফতি সিরাজুল ইসলাম এবং কেন্দ্রীয় সদস্য মাওলানা নোমান সিদ্দিকী।

বৈঠকে দক্ষিণ, উত্তর ও মহানগরের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এদের মধ্যে ছিলেন মহানগর যুব জমিয়তের সিনিয়র সহ-সভাপতি এম বেলাল আহমদ চৌধুরী, সহ-সভাপতি মাওলানা আব্দুল আহাদ আল-আতীক, মাওলানা আবু সুফিয়ান, মাওলানা ফয়জুল হাসান খান, যুগ্ম সম্পাদক মুফতি ফরহাদ কোরেশী, সহ সাধারণ সম্পাদক আফতাব উদ্দিন খান, সহ সাংগঠনিক সম্পাদক রেজওয়ানুল হক চৌধুরী, প্রচার সম্পাদক নোমান বিন আফসার, অর্থ সম্পাদক এম ফয়সাল আহমদ, সাহিত্য সম্পাদক হাফিজ জুবায়ের আহমদ, সমাজসেবা সম্পাদক দিলদার হোসেন, সিলেট দক্ষিণ যুব জমিয়তের যুগ্ম সম্পাদক মাওলানা আব্বাস আল মাহমুদ, সিলেট কোতোয়ালি মডেল থানার যুব বিষয়ক সম্পাদক মাওলানা আব্দুল্লাহ সালমান, গোলাপগঞ্জ যুব জমিয়তের তথ্য সম্পাদক মাওলানা মেহেদী হাসান শাকিল, উত্তর যুব জমিয়তের সমাজসেবা সম্পাদক ইলিয়াস আর-রায়হান এবং স্বেচ্ছাসেবক সম্পাদক আব্দুল ওয়াহিদ। সভায় সর্বস্তরের নেতৃবৃন্দ আদর্শিক ঐক্য, পারস্পরিক শ্রদ্ধাবোধ এবং দেশের কল্যাণে একযোগে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী
রাতারগুলকাণ্ডে নি/ষিদ্ধ সংগঠনের আরও চার নেতাকর্মী গ্রে/প্তার
নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক
সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ