১৮ মাসের মধ্যে দেশে ১ কোটি কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে: ইমদাদ হোসেন
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০২:১৮ অপরাহ্ন

১৮ মাসের মধ্যে দেশে ১ কোটি কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে: ইমদাদ হোসেন

প্রেস বিজ্ঞপ্তি

প্রকাশিত: ০৯/০৭/২০২৫ ১১:৩৬:১১ অপরাহ্ন

১৮ মাসের মধ্যে দেশে ১ কোটি কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে: ইমদাদ হোসেন

ছবি : সংগৃহীত


সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী বলেছেন, দেশে অনেকেই এসএসসি বা এইচএসসি পাস করার পর আর পড়াশোনা এগিয়ে নিতে পারেন না। ফলে তারা বেকারত্বের শিকার হন। বিএনপি ক্ষমতায় গেলে এসব বেকার যুবকদের যুব উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্রের মাধ্যমে রাজমিস্ত্রি, এসি মিস্ত্রি, গাড়ির মেকানিকসহ বিভিন্ন কারিগরি প্রশিক্ষণ দিয়ে দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তোলা হবে। পরে তাদের মধ্যপ্রাচ্যসহ বিভিন্ন দেশে জনশক্তি হিসেবে রপ্তানি করা হবে। বিএনপি ক্ষমতায় এলে এই উদ্যোগের দ্বার উন্মোচিত হবে।

বুধবার (৯ জুলাই) সিলেট মহানগরীর ২৩নং ওয়ার্ডের দুবড়ি হাওড় এলাকায় বিএনপির পাড়া কমিটির সাথে মিতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন তিনি ।

তিনি বলেন, ১৮ মাসের মধ্যে দেশে ১ কোটি কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের চিন্তাধারা থেকে ৩১ দফা রাষ্ট্রকাঠামোয় এই পরিকল্পনা অন্তর্ভুক্ত করা হয়েছে। আর এই ৩১ দফাই হলো তারেক রহমানের ভাবনায় আধুনিক বাংলাদেশ গড়ার রূপরেখা। তিনি বলেন, পাড়ায় পাড়ায় গণজাগরণ সৃষ্টির লক্ষ্যে দলের ৩১ দফা বার্তা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে বিএনপি কাজ করছে বলে তিনি উল্লেখ করেন। 

বিএনপি ক্ষমতায় গেলে ৬০ লাখ পরিবারকে পর্যায়ক্রমে বেকার ভাতা দেওয়া হবে এবং ১৮ মাসের মধ্যে দেশের যুব সমাজের বেকারত্ব দূর করা হবে। গরিব জনগোষ্ঠীর শিক্ষার হার বৃদ্ধিতে পাড়া-মহল্লায় গরিব ছেলেমেয়েদের স্কুলে যেতে উৎসাহিত করতে বিএনপি কাজ করবে। কৃষিখাতেও বিপ্লব ঘটাতে বিএনপি কাজ করছে। প্রয়োজনে বোরো ধান চাষে ভর্তুকি দেওয়া হবে এবং কৃষিকে স্বনির্ভর করতে সব ধরনের পদক্ষেপ নেওয়া হবে।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ২৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি রাসেল আহমদের সভাপতিত্বে ও জম জম বাদশাহ এর পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সিলেট মহানগর বিএনপির সহ-সভাপতি সভাপতি মুফতি নেহাল, সাধারণ সম্পাদক মুর্শেদ আহমদ মুকুল, মকবুল মির্জা, মির্জা বেলায়েত হোসেন লিটন, বেলাল হোসেন, রেজাউল করিম আলো, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম রফিক, ২৩নং ওয়ার্ড বিএনপির সহ সভাপতি আমির আলী, যুগ্ম সাধারণ সম্পাদক নামর উল্লাহ, মোস্তফা কামাল পাশা, দবির আহমদ, দিলোয়ার প্রধান, সাংগঠনিক সম্পাদক বিশিষ্ট ব্যবসায়ী ইকবাল আহমদ প্রমুখ।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী
রাতারগুলকাণ্ডে নি/ষিদ্ধ সংগঠনের আরও চার নেতাকর্মী গ্রে/প্তার
নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক
সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ