আষাঢ়ের বৃষ্টিতে ভিজছে সিলেট, দিনভর ভো গা ন্তি
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০২:১৮ অপরাহ্ন

আষাঢ়ের বৃষ্টিতে ভিজছে সিলেট, দিনভর ভো গা ন্তি

মুহাজিরুল ইসলাম রাহাত, নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৯/০৭/২০২৫ ১১:৪৫:২৮ অপরাহ্ন

আষাঢ়ের বৃষ্টিতে ভিজছে সিলেট, দিনভর ভো গা ন্তি

ছবি: নিজস্ব


মৌসুমি বায়ুর প্রভাবে গত দুদিন ধরে সিলেটে থেমে থেমে বৃষ্টি ঝরছে। মঙ্গলবার সকাল থেকে বৃষ্টিতে সিলেটে তাপমাত্রাও অনেকটা কমেছে। ভ্যাপসা গরমের অস্বস্তি থেকেও মিলেছে সাময়িক স্বস্তি।

সিলেটের আবহাওয়া অফিস জানিয়েছে, বুধবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত সিলেটে ১৭.৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এছাড়া গত ২৪ ঘণ্টায় সিলেটে ২১.২ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। এ বৃষ্টিপাত আজ বৃহস্পতিবারও অব্যাহত থাকতে পারে। তবে আগামীকাল শুক্রবার বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা কমতে পারে।

এদিকে বুধবার ভোর থেকে টানা বৃষ্টির কারণে সড়কে রিকশা অটোরিকশা অন্যান্য দিনের তুলনায় কম ছিল। এতে বিপাকে পড়েন কর্মজীবী মানুষ। বিশেষ করে শিক্ষার্থী ও অফিসগামীরা পড়েন সীমাহীন বিড়ম্বনায়। কেউ ছাতা হাতে, কেউবা পুরোপুরি ভিজেই গন্তব্যে পৌঁছান।

বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত রাজিবুল ইসলাম জানান, ‘বিরতিহীন বৃষ্টিতে ছাতা থাকলেও ভিজে জুবুথুবু অবস্থা। বৃষ্টির কারণে সীমাহীন ভোগান্তিতে পড়েছি। কি আর করবো অফিসে তো যেতেই হবে।’

বর্ডার গার্ড পাবলিক স্কুল এন্ড কলেজের নবম শ্রেণীর শিক্ষার্থী তালহা জানান, ‘বৃষ্টির কারণে সকালে সড়কে রিকশা কম ছিল। তাই বৃষ্টিতে ভিজে হেঁটে হেঁটে স্কুলে এসেছি।’ সিলেট আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, সিলেট অঞ্চলে আগামী ২৪ ঘণ্টায় আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘাচ্ছন্ন আকাশের পাশাপাশি দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি এবং বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

একইসঙ্গে অনেক স্থানে ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে বুধবার সকাল থেকেই সিলেটে গুড়ি-গুড়ি বৃষ্টি হচ্ছে। বৃষ্টিপাতের এই ধারা আরও কয়েকদিন অব্যাহত থাকতে পারে।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী
রাতারগুলকাণ্ডে নি/ষিদ্ধ সংগঠনের আরও চার নেতাকর্মী গ্রে/প্তার
নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক
সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ