সিলেট ও রংপুরের নিম্নাঞ্চলে প্লাবনের শঙ্কা
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০২:১০ অপরাহ্ন

সিলেট ও রংপুরের নিম্নাঞ্চলে প্লাবনের শঙ্কা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১০/০৭/২০২৫ ০৩:৩৯:০০ অপরাহ্ন

সিলেট ও রংপুরের নিম্নাঞ্চলে প্লাবনের শঙ্কা

সংগৃহিত


ফেনী-নোয়াখালী অঞ্চলে বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। আগামী তিন দিনও মাঝারি থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। এরমাঝে আরও একটি দুঃসংবাদ জানালো তারা।

তাদের তথ্য, বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হলেও তিস্তা, ধরলা, দুধকুমারের পানি বৃদ্ধি পাচ্ছে। আগামী ২৪ ঘণ্টায় পানি সতর্কসীমায় পৌঁছে যেতে পারে। এতে রংপুর, নীলফামারী, লালমনিরহাট ও কুড়িগ্রামের নদীতীরবর্তী নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে।

অন্যদিকে কুশিয়ারা নদীর পানিও বৃদ্ধি পাচ্ছে। আগামী ২৪ ঘণ্টায় সে নদীর পানিও সতর্কসীমায় চলে যেতে পারে। এতে সিলেটের নদীতীরবর্তী নিম্নাঞ্চল প্লাবিত হবার শঙ্কা রয়েছে। বিভাগের অন্য নদী যেমন সারিগোয়াইন, মনু, ধলাই, খোয়াই নদীর পানিও বৃদ্ধি পাচ্ছি। যেটিও অব্যাহত থাকার পূর্বাভাস রয়েছে।

এছাড়া চট্টগ্রাম বিভাগের হালদা ও গোমতী নদীর পানি বৃদ্ধি পাচ্ছে।

বন্যা পূর্বাভাস কেন্দ্রের তথ্য, চট্টগ্রাম, সিলেট, খুলনা ও বরিশালে গেল ২৪ ঘণ্টায় মাঝারি থেকে ভারী বৃষ্টি হয়েছে। আগামী একদিনও এমন বৃষ্টিপাত হতে পারে।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী
রাতারগুলকাণ্ডে নি/ষিদ্ধ সংগঠনের আরও চার নেতাকর্মী গ্রে/প্তার
নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক
সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ