জৈন্তাপুর এসএসসিতে পাসের হার ৬৮.৩১%, কেবল ২৩ জনের জিপিএ-৫
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০২:১০ অপরাহ্ন

জৈন্তাপুর এসএসসিতে পাসের হার ৬৮.৩১%, কেবল ২৩ জনের জিপিএ-৫

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১০/০৭/২০২৫ ০৪:১৯:১৪ অপরাহ্ন

জৈন্তাপুর এসএসসিতে পাসের হার ৬৮.৩১%, কেবল ২৩ জনের জিপিএ-৫

সংগৃহিত


সিলেটের জৈন্তাপুর উপজেলায় সারা দেশের ন্যায় মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। প্রাপ্ত প্রকাশিত ফলাফল অনুযায়ী চলতি বছর জৈন্তাপুর উপজেলায় এসএসসি সমমান পরীক্ষায় মোট ১৯৮৮ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেছে।

বৃহস্পতিবার (১০ই জুলাই) উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (অতিঃদাঃ) অভিজিৎ কুমার পাল স্বাক্ষরীত এক ফলাফল বিবরনীতে জানানো হয়, ২০২৫ সালে মোট অংশ নেয়া পরীক্ষার্থীদের মধ্যে ১৩৫৮ জন পাশ করেছে। সে অনুযায়ী পাশের হার ৬৮.৩১%। 

এ বছর জৈন্তাপুর উপজেলায় মোট ১৬ টি শিক্ষা প্রতিষ্ঠান হতে ১৫০৯ জন পরীক্ষার্থী এসএসসি, কারিগরি শাখায় ৫টি প্রতিষ্ঠান হতে ২৯৪ জন ও মাদ্রাসা বোর্ডের অধিনে ৪ টি প্রতিষ্ঠান হতে মোট ১৮৫ জন পরীক্ষার্থী এসএসসি  ও সমমানের পরীক্ষায় অংশ নেয়। 

প্রাপ্ত ফলাফল অনুযায়ী এসএসসি পরীক্ষায় ১০ জন জিপিএ -৫ পেয়ে মোট ১০০০ জন পরীক্ষার্থী পাশ করেছে। পাশের হার ৬৬.২৬%।

কারিগরি শাখায় ১১ টি জিপিএ -৫ সহ মোট ২০২ জন পরীক্ষার্থী পাশ করেছে। পাশের হার ৬৮.৭১%। পাশাপাশি মাদ্রাসা বোর্ডের অধিনে ২টি জিপিএ -৫ সহ মোট ১৫৬ জন পরীক্ষার্থী পাশ করেছে। পাশের হার ৮৪.৩২%। এ বছর স্কুল, কারিগরি ও মাদ্রাসা মিলিয়ে মোট ২৩ জন পরীক্ষার্থী জৈন্তাপুর উপজেলায় জিপিএ -৫ পেয়েছে। এ বছর সর্বোচ্চ জিপিএ -৫ প্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠান হলো জৈন্তাপুর সরকারি উচ্চ বিদ্যালয়। তারা মোট ৮টি জিপিএ -৫ পেয়েছে।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী
রাতারগুলকাণ্ডে নি/ষিদ্ধ সংগঠনের আরও চার নেতাকর্মী গ্রে/প্তার
নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক
সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ