সিলেটে অসহায় রোগীদের মাঝে ৫০ লাখ টাকার অনুদান
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০২:১০ অপরাহ্ন

সিলেটে অসহায় রোগীদের মাঝে ৫০ লাখ টাকার অনুদান

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১০/০৭/২০২৫ ০৬:৪২:৫৫ অপরাহ্ন

সিলেটে অসহায় রোগীদের মাঝে ৫০ লাখ টাকার অনুদান

সংগৃহিত



জটিল রোগে আক্রান্ত সিলেটের ১০০ জন রোগীকে সরকার ৫০ লাখ টাকা অনুদান দিয়েছে।

বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুরের দিকে সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের কনফারেন্স কক্ষে ‘হাসপাতাল সমাজসেবা কার্যক্রম’ এর আওতায় ক্যান্সার, কিডনি রোগ, স্ট্রোকে প্যারালাইজড, লিভার সিরোসিস, জন্মগত হৃদরোগ ও থ্যালাসেমিয়ায় আক্রান্ত ১০০ রোগীর মাঝে চিকিৎসা সহায়তা হিসেবে জনপ্রতি পঞ্চাশ হাজার টাকার চেক হস্তান্তর করা হয়েছে।  

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল উমর রাশেদ মুনির।

তিনি তার বক্তব্যে উল্লেখ করেন, এই কর্মসূচির মাধ্যমে মোট ৫০০ জন রোগীকে আড়াই কোটি টাকা বিতরণ করা হবে। ইতিমধ্যে ৩৫০ জন রোগীর তালিকা প্রস্তুত করা হয়েছে এবং ধারাবাহিকভাবে তাদের চেক প্রদান শুরু হয়েছে। বাকি ১৫০ জনের যাচাই-বাছাই প্রক্রিয়া চলমান।

সিলেট জেলা সমাজসেবা অফিসের উপপরিচালক মো. আব্দুর রফিক জানান, সমাজসেবা অধিদপ্তরের সহায়তা কর্মসূচিতে সিলেটে এখন পর্যন্ত ৪ হাজার ৯৬৯ জনের চেক শতভাগ বিতরণ করা হয়েছে। এই ছয়টি জটিল রোগে আক্রান্তরা চিকিৎসা ব্যয়ে নিঃস্ব হওয়ার ঝুঁকিতে থাকেন। পঞ্চাশ হাজার টাকার এই সহায়তা তাদের জন্য আশার আলো বয়ে এনেছে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের গাইনোকলজি এন্ড অবস্টেট্রিকস বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. জামিলা খাতুন, সহযোগী অধ্যাপক ও নাক-কান-গলা হেড-নেক বিশেষজ্ঞ ডা. নুরুল হুদা নাইম এবং সমাজসেবা অফিসার জাহানারা বেগম।

সকলেই এই উদ্যোগকে দীর্ঘমেয়াদী চিকিৎসা সংগ্রামে রোগীদের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকাপূর্ণ বলে অভিমত ব্যক্ত করেন।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী
রাতারগুলকাণ্ডে নি/ষিদ্ধ সংগঠনের আরও চার নেতাকর্মী গ্রে/প্তার
নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক
সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ