সিলেট-ঢাকা মহাসড়কে দীর্ঘ যানজট, দুর্ভোগ
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০২:১০ অপরাহ্ন

সিলেট-ঢাকা মহাসড়কে দীর্ঘ যানজট, দুর্ভোগ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১১/০৭/২০২৫ ১২:৫৬:৪২ অপরাহ্ন

সিলেট-ঢাকা মহাসড়কে দীর্ঘ যানজট, দুর্ভোগ

ছবি : সংগৃহীত


টানা কয়েকদিনের বৃষ্টিতে সিলেট-ঢাকা মহাসড়কের বিভিন্ন অংশে খানাখন্দ সৃষ্টি হয়েছে। ফলে ব্রাহ্মণবাড়িয়া অংশে প্রায় ২০ কিলোমিটারজুড়ে তীব্র যানজট তৈরি হয়েছে।

শুক্রবার (১১ জুলাই) সকাল থেকে আশুগঞ্জ গোলচত্বর থেকে সরাইল বিশ্বরোড (কুট্টাপাড়া মোড়) হয়ে শাহবাজপুর পর্যন্ত এ যানজট দেখা গেছে। এতে মহাসড়কে কয়েক হাজার যানবাহন ঘণ্টার পর ঘণ্টা আটকে পড়ে রয়েছে। ফলে যাত্রী ও চালকরা চরম দুর্ভোগে পড়েছেন।

জানা গেছে, মহাসড়ক ফোরলেন করা হচ্ছে। এ নির্মাণ কাজের কারণে সড়ক সরু হয়ে গেছে। এর পাশাপাশি আশুগঞ্জ ও বিশ্বরোড মোড় এলাকায় তৈরি হয়েছে বড় বড় গর্ত। এ দুটি মোড়ের দুর্বল ব্যবস্থাপনাও ভয়াবহ যানজটের অন্যতম কারণ।

সড়ক ও জনপথ বিভাগ জানিয়েছে, আশুগঞ্জ নৌবন্দর থেকে আখাউড়া স্থলবন্দর পর্যন্ত চারলেনে উন্নীতকরণ প্রকল্প ছয় বছর ধরে চলছে। এক পাশের কাজ শেষ হলেও পুরোপুরি চালু হয়নি। ফলে দীর্ঘদিন ধরেই সরু একটি পাশ দিয়ে যান চলাচল করছে।

যাত্রী ও চালকরা জানান, টানা বৃষ্টিতে সড়কে গর্ত তৈরি হয়েছে, যানবাহন আটকে যাচ্ছে এবং এক ঘণ্টার পথ পাড়ি দিতে তিন-চার ঘণ্টা সময় লাগছে। এতে শুধু সময় নয়, যানবাহনের যন্ত্রাংশও ক্ষতিগ্রস্ত হচ্ছে। দ্রুত সংস্কার না করলে দুর্ভোগ আরও বাড়বে।

সরাইল খাঁটিহাটা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রহমান বলেন, আশুগঞ্জ ও বিশ্বরোড মোড়ে তিন ফুটের বেশি গভীর গর্ত তৈরি হয়েছে। ফলে গাড়ির গতি কমে যাচ্ছে। একটি ট্রাককে একটি মোড় অতিক্রম করতে ২০ মিনিট পর্যন্ত সময় লাগছে। এতে যানজট অনিবার্য হয়ে পড়েছে। হাইওয়ে পুলিশ যান চলাচল স্বাভাবিক রাখতে সর্বোচ্চ চেষ্টা করছে।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী
রাতারগুলকাণ্ডে নি/ষিদ্ধ সংগঠনের আরও চার নেতাকর্মী গ্রে/প্তার
নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক
সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ