সবার আগে মাঠে আরিফ, সিলেট-১ আসনে শুরু নির্বাচনী প্রচারণা
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০২:০২ অপরাহ্ন

সবার আগে মাঠে আরিফ, সিলেট-১ আসনে শুরু নির্বাচনী প্রচারণা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১১/০৭/২০২৫ ০৬:১৮:৫৩ অপরাহ্ন

সবার আগে মাঠে আরিফ, সিলেট-১ আসনে শুরু নির্বাচনী প্রচারণা

সংগৃহিত


সিলেট-১ আসনে সবার আগে প্রচারণা শুরু করেছেন সাবেক সিসিক মেয়র ও বিএনপি'র স্থায়ী কমিটির সদস্য আরিফুল হক চৌধুরী।

শুক্রবার (১১ জুলাই) বন্দরবাজার কেন্দ্রীয় জামে মসজিদে জুমার নামাজ শেষে তিনি নির্বাচনী প্রচারণা শুরুর কথা বলেন।

অন্তর্বর্তীকালীন সরকারের ঘোষণা অনুযায়ী- আগামী বছরের এপ্রিলে অনুষ্ঠিত হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন।

সাবে অর্থমন্ত্রী এম. সাইফুর রহমান এর স্মৃতিচারণ করে আরিফুল হক চৌধুরী বলেন, ওই মসজিদে সাবেক অর্থমন্ত্রী তাঁর মৃত্যুর আগ মুহুর্ত পর্যন্ত এই মসজিদে নামাজ আদায় করেছেন। এই মসজিদের উন্নয়নে তার অবদান অভূতপূর্ব।

গুরুত্বপূর্ণ এই আসনে এবার সকলের অনুমতি নিয়ে আনুষ্ঠানিক প্রচারণা শুরু করার কথা জানালেন সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী।

শুক্রবার (১১ জুলাই) সিলেট বন্দরবাজারস্থ কেন্দ্রীয় জামে মসজিদে জুমআর নামাজ আদায় করে মসজিদ প্রাঙ্গনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

তিনি এসময় বলেন- এ বিভাগের মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতীক হিসেবে আমরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানকে সিলেট-১ আসনে চাই। তিনি যদি এ আসন থেকে নির্বাচন করেন তবে সিলেটবাসী অত্যন্ত আনন্দিত হবেন এবং সিলেটের মানুষের প্রত্যাশা পূরণ হবে। আর যদি কোনো কারণে তিনি এখানে না আসতে চান তবে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং সিলেটের মুরুব্বিয়ানসহ সর্বস্তরের মানুষের কাছে দোয়া চেয়ে- সবার ইজাজত নিয়ে আজ জুমআর নামাজ পড়ে এখান থেকে আমি আমার আনুষ্ঠানিক প্রচারণা শুরু করলাম।

বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদিরের চিরপ্রতিদ্বন্দ্বী সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী আরও বলেন- এই মসজিদে (ব্ন্দরবাজার কেন্দ্রীয় মসজিদ) আসার ও নামাজ পড়ার কারণ হচ্ছে, সিলেটের বেশিরভাগ মুরুব্বি এখানে এসে নামাজ আদায় করেন। এছাড়া আমাদের মহান নেতা মরহুম এম সাইফুর মৃত্যুর আগের দিনও এই মসজিদে নামাজ আদায় করেছেন। সব মিলিয়ে আমি আজ এখান থেকেই আমার আনুষ্ঠানিক প্রচারণা শুরু করেছি।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী
রাতারগুলকাণ্ডে নি/ষিদ্ধ সংগঠনের আরও চার নেতাকর্মী গ্রে/প্তার
নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক
সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ