গোয়াইনঘাটে আজমল'কে গ্রে ফ তা রের দাবীতে মা ন ব বন্ধন
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০২:০২ অপরাহ্ন

গোয়াইনঘাটে আজমল'কে গ্রে ফ তা রের দাবীতে মা ন ব বন্ধন

সৈয়দ হেলাল আহমদ বাদশা, স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ১১/০৭/২০২৫ ০৬:৩৬:২১ অপরাহ্ন

গোয়াইনঘাটে আজমল'কে গ্রে ফ তা রের দাবীতে মা ন ব বন্ধন

ছবি:নিজস্ব


সিলেটের গোয়াইনঘাট উপজেলায় কথিত সমন্বয়ক ও চাঁদাবাজী মামলার প্রধান আসামী আজমল হোসেন ও তার সহযোগীদের গ্রেফতারের দাবীতে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার (১১ জুলাই) বিকেল ৪ ঘটিকায় গোয়াইনঘাট উপজেলা নৌকা শ্রমজীবী সমবায় সমিতি লিঃ কর্তৃক  উপজেলা শহীদ মিনার চত্ত্বরে আয়োজিত মানববন্ধন ও প্রতিবাদ সভায় নৌ পরিবহন শ্রমিক সংগঠনের সভাপতি আলিম উদ্দিন এর সভাপতিত্বে ও মেম্বার কামাল উদ্দিন এর সঞ্চালনায় বক্তব্য রাখেন শ্রমিক নেতা কালু মিয়া, জিয়া উদ্দিন প্রমূখ। মানববন্ধন ও প্রতিবাদ সভায় অংশ নেয় কয়েকশত শ্রমিক, এসময় আজমলের বিরুদ্ধে নানা রকম স্লোগান দেয় শ্রমিকরা।

উপস্থিত বক্তারা বলেন, কথিত স্বঘোষিত সমন্বয়ক দাবীদার চাঁদাবাজ আজমল হোসেন সহ একটি চক্র নদীপথে বালুবাহী বাল্কহেড আটক করে দীর্ঘদিন থেকে চাঁদাবাজী করে আসছে। চক্রটি অন্তর্বর্তী সরকারের পরিবেশ উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান এর নাম ভাঙিয়ে চাঁদাবাজি করছে। অবিলম্বে চাঁদাবাজ আজমল হোসেন সহ দোষীদের আইনের আওতায় আনার জোর দাবী জানান বক্তারা। 

উল্লেখ্য গত কয়েকদিন পূর্বে গোয়াইন নদীতে প্রায় দুই শতাধিক বালু বোঝাই নৌকা আটক করে রাখে আজমল হোসেন চক্র। পরে যৌথবাহিনীর অভিযানে চাঁদাবাজির সাথে জড়িত থাকায় অস্ত্র সহ কয়েকজনকে আটক করা হয়। এসময় চাঁদাবাজ আজমল হোসেন পালিয়ে যায়। ওই ঘটনায় গোয়াইনঘাট থানায় একটি মামলা হয় এবং এই মামলায় প্রধান আসামী করা হয় আজমল হোসেনকে।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী
রাতারগুলকাণ্ডে নি/ষিদ্ধ সংগঠনের আরও চার নেতাকর্মী গ্রে/প্তার
নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক
সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ