বি এন পি র মুক্তি যো দ্ধা দলের গোয়াইনঘাট শাখার সভাপতি হক : বিভিন্ন মহলের অভিনন্দন
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০২:০২ অপরাহ্ন

বি এন পি র মুক্তি যো দ্ধা দলের গোয়াইনঘাট শাখার সভাপতি হক : বিভিন্ন মহলের অভিনন্দন

সৈয়দ হেলাল আহমদ বাদশা, স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ১১/০৭/২০২৫ ১০:২২:০৪ অপরাহ্ন

বি এন পি র মুক্তি যো দ্ধা দলের গোয়াইনঘাট শাখার সভাপতি হক : বিভিন্ন মহলের অভিনন্দন

ছবি: নিজস্ব


বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির অন্যতম অঙ্গসংগঠন জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল গোয়াইনঘাট উপজেলা শাখার ৭১ সদস্যবিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়েছে। সিলেট জেলা কমিটি থেকে এটি অনুমোদিত হয়ে এসেছে। কমিটি অনুমোদনে স্বাক্ষর করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সিলেট জেলা কমিটির মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক শামীম আহমদ হেলালী ও সাধারণ সম্পাদক শামীম সিদ্দকী।

উপজেলা মুক্তিযোদ্ধা দলের কমিটিতে এম এ হক-কে সভাপতি, মদরিছ আলী-কে সাধারণ সম্পাদক ও এডভোকেট আতিকুর রহমান-কে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করা হয়েছে।

নবনির্বাচিত সভাপতি এম এ হক বলেন, মুক্তিযোদ্ধা দলের গোয়াইনঘাট উপজেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। আশা করছি, এর মাধ্যমে আমরা আমাদের কাজের পরিধি আরও বড় করতে পারব এবং নিজেরা আরও সুসংগঠিতভাবে কাজ করতে পারব। উপজেলার বিভিন্ন কর্মসূচি গ্রহণ ও পালন করার পাশাপাশি কেন্দ্র থেকে যখন যে নির্দেশনা আসবে, সেই নির্দেশনা বাস্তবায়ন করতে আমরা কাজ করে যাব।

এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে নতুন সভাপতিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।  একজন সৎ দক্ষ ও যোগ্য ব্যক্তিকে উপজেলার মুক্তিযোদ্ধা দলের সভাপতি নির্বাচিত হওয়ায় তিনি তার বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে দক্ষতা ও যোগ্যতার পরিচয় দিবেন এমনটা আশাবাদী। নতুন পদে এই উপজেলার সবাইকে নিয়ে আন্তরিকতা  ও যোগ্য নেতৃত্বের মাধ্যমে কাজ করবেন এবং দলীয় নির্দেশনায় দলের সম্মান বৃদ্ধিতে ভূমিকা রাখবেন। যার ফলশ্রুতিতে আপামর জনগণ উপকৃত হবেন।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী
রাতারগুলকাণ্ডে নি/ষিদ্ধ সংগঠনের আরও চার নেতাকর্মী গ্রে/প্তার
নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক
সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ