সিলেটে হতে পারে দমকা হাওয়াসহ বৃষ্টি
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০২:০২ অপরাহ্ন

সিলেটে হতে পারে দমকা হাওয়াসহ বৃষ্টি

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১১/০৭/২০২৫ ১০:৫১:৪০ অপরাহ্ন

সিলেটে হতে পারে দমকা হাওয়াসহ বৃষ্টি

ছবি : সংগৃহীত


সিলেটে আগামী ২৪ ঘণ্টায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে স্থানীয় আবহাওয়া অফিস।

শুক্রবার (১১ জুলাই) আবহাওয়া অধিদপ্তরের পাঠানো পূর্বাভাস অনুযায়ী, আকাশ আংশিক মেঘলা থেকে সাময়িকভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে। সিলেট অঞ্চলের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

আবহাওয়া অফিস জানিয়েছে, শুক্রবার সিলেটে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৬ ডিগ্রি সেলসিয়াস, যা বিগত কয়েক দিনের তুলনায় কিছুটা বেশি। একই দিনে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫ ডিগ্রি সেলসিয়াস।

সকাল ৯টায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল ৭৩ শতাংশ এবং সন্ধ্যা ৬টায় তা কমে দাঁড়ায় ৫৫ শতাংশে।

বৃষ্টিপাতের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় (১০ জুলাই সকাল ৬টা থেকে ১১ জুলাই সকাল ৬টা পর্যন্ত) সিলেটে ১৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। তবে ১১ জুলাই সকাল ৬টা থেকে বিকেল ৬টা পর্যন্ত নতুন করে আর কোনো বৃষ্টি হয়নি।

আবহাওয়া বিভাগ জানিয়েছে, পরবর্তী ২৪ ঘণ্টায় সিলেট অঞ্চলে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। আগামীকাল (১২ জুলাই) সিলেটে সূর্যোদয় হবে সকাল ৫টা ১০ মিনিটে এবং সূর্যাস্ত সন্ধ্যা ৬টা ৪৬ মিনিটে।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী
রাতারগুলকাণ্ডে নি/ষিদ্ধ সংগঠনের আরও চার নেতাকর্মী গ্রে/প্তার
নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক
সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ