জৈন্তাপুরে ৬৮ লক্ষ টাকার ভা*রতীয় কফি জ*ব্দ
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০২:০২ অপরাহ্ন

জৈন্তাপুরে ৬৮ লক্ষ টাকার ভা*রতীয় কফি জ*ব্দ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১২/০৭/২০২৫ ০১:২৫:৩৮ অপরাহ্ন

জৈন্তাপুরে ৬৮ লক্ষ টাকার ভা*রতীয় কফি জ*ব্দ


বর্ডার গার্ড বাংলাদেশ, জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) ও বাংলাদেশ সেনাবাহিনীর যৌথ অভিযানে প্রায় ৬৮ লক্ষ টাকার ভারতীয় কফি জব্দ করা হয়েছে। 

শনিবার ১৯ বিজিবির এক প্রেস রিলিজে বলা হয়, শুক্রবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি সিলেট সেক্টরের অধীনস্থ জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) এর দায়িত্বাধীন জৈন্তাপুর উপজেলার জৈন্তাপুর বিওপি এবং বাংলাদেশ সেনাবাহিনীর একটি আভিযানিক টহল দল সীমান্তের শূন্য লাইন থেকে ৭ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে সারিঘাট নামক এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে মালিকবিহীন অবস্থায় ১ হাজার ৯২৮ কেজি ভারতীয় কফি জব্দ করে যৌথবাহিনী।

বিজিবি সূত্রে জানা যায়, জব্দকৃত কফির আনুমানিক বাজারমূল্য ৬৭ লক্ষ ৪৮ হাজার টাকা।

এ বিষয়ে জকিগঞ্জ ব্যাটালিয়নের (১৯ বিজিবি) অধিনায়ক বলেন, বিজিবি কর্তৃক সীমান্তের সুরক্ষা নিশ্চিতকল্পে গোয়েন্দা তৎপরতাসহ চোরাচালানবিরোধী অভিযান চলমান রয়েছে এবং এরই অংশ হিসেবে শুক্রবারের অভিযান পরিচালনা করা হয়েছে। সীমান্ত সুরক্ষায় বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী
রাতারগুলকাণ্ডে নি/ষিদ্ধ সংগঠনের আরও চার নেতাকর্মী গ্রে/প্তার
নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক
সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ