৩৬ ডিগ্রি সেলসিয়াসে পু ড় ছে সিলেট
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০১:৫২ অপরাহ্ন

৩৬ ডিগ্রি সেলসিয়াসে পু ড় ছে সিলেট

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১২/০৭/২০২৫ ১০:০০:০৭ অপরাহ্ন

৩৬ ডিগ্রি সেলসিয়াসে পু ড় ছে সিলেট

ছবি : সংগৃহীত


সিলেটে ভ্যাপসা গরমের হাঁসফাস অবস্থা। সূর্যের প্রচণ্ড তেজ। ঘাম ঝরছেতো ঝরছেই। কখনো একটু আবছায়া ভাব, তবে তা একেবারেই ক্ষনস্থায়ী।

এমন দমবন্ধ অবস্থায় শনিবার (১২ জুলাই) সিলেটবাসীর সারাদিন কেটেছে। যদিও শুক্রবার পরবর্তী ২৪ ঘন্টায় হাল্কা থেকে মাঝারি বা কোথাও ভারী বৃষ্টিার আভাস ছিল। তবে তা আর হয়নি। তবে শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নগরীতে ঝিরিঝিরি বৃষ্টি শুরু হলেও তা কতটা স্বস্তিদায়ক হবে বা আদৌ হবে কি না, তা মোটেও বুঝা যাচ্ছেনা।

শনিবার সিলেটের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৬ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ২৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।

এমন উচ্চ তাপমাত্রায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ে। সকালের পর থেকে অবস্থা অসহনীয় হয়ে পড়ে। একটু স্বস্তির আশায় নিম্ন আয়ের মানুষ জন নেমে আসেন ঘরের বাইরে, বারান্দা বা এক চিলতে উঠানে বসে বৃষ্টির অপেক্ষা করতে দেখা গেছে তাদের।

তবে রিকশা অটোরিকশা ও ঠেলা চালকদের একটু পরপরই থেমে বিশ্রাম নিতে দেখা গেছে। ঠাণ্ডা পানীয়র দোকানে ভিড় ছিল লক্ষনীয়। অফিস বা দোকানপাটে যাদের এসি আছে মোটামুটি তারা কিছুটা স্বস্তিতে থাকলেও যাদের এসি নেই, তাদেরকে দোকানের বাইরে চেয়ার বা টোল নিয়ে বসে থাকতে দেখা গেছে।

একজন রিকশা চালক রমিজ উদ্দিন (৪৫) বলেন, বাপুরে। অত গরম। ফুস্কা পইড়া যাইবো মনে অইতাছে। কাম কাজ করতে পারতিছিনা। বিষ্টি আইলে অয়।

এদিকে সিলেট আবহাওয়া অফিসের আবহাওয়াবিদরা জানিয়েছেন, গত ২৪ ঘন্টায় সিলেট অঞ্চলে এক ফোটাও বৃষ্টি হয়নি। তবে বৃষ্টির পূর্বাভাস ছিল।

এদিকে শনিবার সন্ধ্যা ৬টা থেকে রবিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হায়েছে, সিলেট অঞ্চলের কোনো কোনো স্থানে হাল্কা থেকে মাঝারি আবার কোনো কোনো এলাকায় ভারী বৃষ্টিপাতের আভাস দেওয়া হয়েছে।

তবে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ রিপোর্ট লেখার সময় সিলেটে নগরীতে হাল্কা বৃষ্টিপাত শুরু হয়।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী
রাতারগুলকাণ্ডে নি/ষিদ্ধ সংগঠনের আরও চার নেতাকর্মী গ্রে/প্তার
নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক
সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ