সিলেটে চায়ের দোকানের কর্মচারী খু*ন
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০১:৫২ অপরাহ্ন

সিলেটে চায়ের দোকানের কর্মচারী খু*ন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৩/০৭/২০২৫ ০৩:০১:৫৭ অপরাহ্ন

সিলেটে চায়ের দোকানের কর্মচারী খু*ন

প্রতীকী ছবি


সিলেট নগরীতে তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে চায়ের দোকানের এক কর্মচারী খুনের ঘটনা ঘটেছে। চা দেয়া নিয়ে বাকবিতণ্ডার জের ধরে খুন করা হয়েছে তাকে।

রবিবার (১৩ জুলাই) সকালে নগরীর কাজির বাজার এলাকায় এ ঘটনা ঘটেছে। নিহত কর্মচারীর নাম রুমন (২২)।

পুলিশ জানায়, রবিবার সকালে এক যুবক চা খেতে কাজির বাজারস্থ মাছ বাজারের পাশে অবস্থিত একটি চায়ের দোকানে ঢুকেন। সেখানে চা দিতে দেরি হওয়ায় তিনি রুমনের সাথে তর্কে জড়িয়ে পড়েন। তখন চায়ের দোকানের মালিক ও আশপাশের লোকজন তাদেরকে শান্ত করেন এবং পরিস্থিতি স্বাভাবিক হয়। 

এর কিছুক্ষণ পর ওই যুবক আরও কয়েকজনকে সাথে নিয়ে চায়ের দোকানে ঢুকে কর্মচারী রুমনের ওপর হামলা চালান। একপর্যায়ে রুমনকে ছুরিকাঘাত করে তারা পালিয়ে যান। রুমনকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

বিষয়টি নিশ্চিত করে সিলেট মহানগর পুলিশের কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল হক বলেন, আমরা হামলাকারীদের ধরতে অভিযান চালাচ্ছি। রুমনের লাশ ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী
রাতারগুলকাণ্ডে নি/ষিদ্ধ সংগঠনের আরও চার নেতাকর্মী গ্রে/প্তার
নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক
সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ