সিলেটে যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না সোমবার
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০১:৫২ অপরাহ্ন

সিলেটে যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না সোমবার

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৩/০৭/২০২৫ ১০:৫৩:৩৩ অপরাহ্ন

সিলেটে যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না সোমবার

ছবি : সংগৃহীত


জরুরী সংস্কার ও মেরামত কাজের জন্য সোমবার (১৪ জুলাই) সিলেট মহানগরীর কয়েকটি গুরুত্বপূর্ণ এলাকায় ৮ ঘন্টা বিদ্যুৎ থাকবেনা।

রবিবার বিকেলে এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন বিদ্যুৎ উন্নয়ন বোর্ড সিলেটের বিক্রয় ও বিতরণ বিভাগ-২ এর নির্বাহী প্রকৌশলী শামছ-ই আরেফিন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জরুরী সংস্কার ও মেরামত কাজের জন্য সোমবার (১৪ জুলাই) ভোর ৫টা থেকে দুপুর ১১টা পর্যন্ত  ৩৩ কেভি উপশহর ফিডা, ১১ কেভি সেনপাড়া ফিডার ও ১১ কেভি শিবগঞ্জ ফিডারের আওতাভুক্ত কয়েকটি এলাকায় বিদ্যুৎ সরবরাহ সম্ভব হবেনা।

এলাকাগুলো হচ্ছে, সেনপাড়া, লাকড়ীপাড়া, হাতিমবাগ, শিবগঞ্জ (আংশিক), ভাটাটিকর, সাদিপুর, লামাপাড়া, গোলাপবাগ, টিলাগড়, গোপালটিলা, এমসি কলেজ ও আশপাশ এলাকা।

নির্বাহী প্রকৌশলী আরও জানান, নির্ধারিত সময়ের আগে কাজ শেষ হলে সাথে সাথে বিদ্যুৎ সরবরাহ করা হবে।

তিনি সাময়িক অসুবিধার জন্য সংশ্লিষ্ট এলাকাবাসীর প্রতি আন্তরিক দুঃখ প্রকাশ করে সবার সহযোগীতা চেয়েছেন।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী
রাতারগুলকাণ্ডে নি/ষিদ্ধ সংগঠনের আরও চার নেতাকর্মী গ্রে/প্তার
নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক
সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ