জৈন্তাপুরে কোটি টাকার ভা*রতীয় মহিষ জ*ব্দ
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০১:৫২ অপরাহ্ন

জৈন্তাপুরে কোটি টাকার ভা*রতীয় মহিষ জ*ব্দ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৪/০৭/২০২৫ ১২:৫০:৫৭ অপরাহ্ন

জৈন্তাপুরে কোটি টাকার ভা*রতীয় মহিষ জ*ব্দ


সিলেটে বর্ডার গার্ড বাংলাদেশ, জকিগঞ্জ ব্যাটালিয়নের (১৯ বিজিবি) দুটি পৃথক অভিযানে ৬৫টি ভারতীয় মহিষ জব্দ করা হয়েছে। জব্দকৃত মহিষগুলোর বাজারমূল্য প্রায় ১ কোটি ৫ লাখ টাকা বলে জানিয়েছে বিজিবি।

রবিবার (১৩ জুলাই) গোপন সংবাদের ভিত্তিতে জকিগঞ্জ ব্যাটালিয়নের আওতাধীন গুয়াবাড়ী বিওপির একটি আভিযানিক টহলদল জৈন্তাপুর  উপজেলার ফেরিঘাট এলাকায় অভিযান পরিচালনা করে। সীমান্ত শূন্যরেখা থেকে প্রায় দেড় কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে চালানো এই অভিযানে পরিত্যক্ত অবস্থায় ৪৫টি ভারতীয় মহিষ জব্দ করা হয়। এসব মহিষের বাজারমূল্য নির্ধারণ করা হয়েছে ৭৫ লাখ টাকা।

অন্যদিকে, সোমবার (১৪ জুলাই) জৈন্তাপুর বিওপির একটি টহলদল জৈন্তাপুর উপজেলার সারিঘাট এলাকায় অভিযান চালিয়ে আরও ২০টি ভারতীয় মহিষ জব্দ করে। এই মহিষগুলোর আনুমানিক বাজারমূল্য ৩০ লাখ টাকা।

বিজিবি জানায়, দুটি অভিযানে মোট ৬৫টি ভারতীয় মহিষ জব্দ করা হয়, যার মোট বাজারমূল্য ১ কোটি ৫ লাখ টাকা।

এ বিষয়ে জকিগঞ্জ ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর মো. মঈনুল আলম জানান, সীমান্তে নিরাপত্তা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির গোয়েন্দা তৎপরতা এবং অভিযান আরও জোরদার করা হয়েছে। চোরাচালান রোধে বিজিবির নিয়মিত অভিযান চলমান থাকবে।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী
রাতারগুলকাণ্ডে নি/ষিদ্ধ সংগঠনের আরও চার নেতাকর্মী গ্রে/প্তার
নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক
সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ