সিলেট-ঢাকা মহাসড়কে অ বৈ ধ স্থাপনা উ চ্ছে দ করলো প্রশাসন
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০১:৪২ অপরাহ্ন

সিলেট-ঢাকা মহাসড়কে অ বৈ ধ স্থাপনা উ চ্ছে দ করলো প্রশাসন

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৫/০৭/২০২৫ ০৯:৫৬:১৯ অপরাহ্ন

সিলেট-ঢাকা মহাসড়কে অ বৈ ধ স্থাপনা উ চ্ছে দ করলো প্রশাসন

ছবি : সংগৃহীত


সিলেট-ঢাকা মহাসড়কের অলিপুর এবং শায়েস্তাগঞ্জ নতুন ব্রিজ গোলচত্বর এলাকার মহাসড়ক সংলগ্ন সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তরের জায়গা থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে প্রশাসন। এ সময় হাইওয়ে পুলিশের সহযোগিতায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে শতাধিক অবৈধ চায়ের দোকান, বিভিন্ন পণ্যের স্টল, কাঠের ছাউনি ও স্থায়ী কাঠামো ভেঙে দেওয়া হয়। 

মঙ্গলবার (১৫ জুলাই) সকাল থেকে দুপুর পর্যন্ত সড়ক ও জনপথ বিভাগ এবং হাইওয়ে পুলিশের যৌথ উদ্যোগে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। 

অভিযান পরিচালনা করেন-শায়েস্তাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পল্লব হোম দাস। হাইওয়ে পুলিশের সিলেট অঞ্চলের পুলিশ সুপার মো. রেজাউল করিমের পরিকল্পনায় উচ্ছেদ অভিযান সম্পন্ন করেন শিল্প পুলিশের এডিশনাল এসপি ফয়ছল আহমেদ।

এ সময় উপস্থিত ছিলেন-সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী জাকির হোসেন, শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শুভ রঞ্জন চাকমা, শায়েস্তাগঞ্জ থানার ওসি দিলিপ কান্ত নাথসহ পুলিশ সদস্যরা এবং সেনাবাহিনীর একটি দল।

ইউএনও পল্লব হোম দাস বলেন, ‘জাতীয় মহাসড়কের জায়গা দখল করে দীর্ঘদিন ধরে যত্রতত্র দোকানপাট গড়ে তোলা হয়েছিল। এতে সড়কে যানজট তৈরি হতো, দুর্ঘটনার ঝুঁকি বাড়ছিল।

সওজের নির্বাহী প্রকৌশলী জাকির হোসেন বলেন, ‘এ অভিযানে প্রায় দুই একর জমি উদ্ধার করা হয়েছে। ভবিষ্যতে যেন পুনরায় কেউ দখল করতে না পারে, সে জন্য এলাকাগুলো নজরদারির আওতায় আনা হবে।’

এ ব্যাপারে হাইওয়ে পুলিশের সিলেট অঞ্চলের পুলিশ সুপার মো. রেজাউল করিম বলেন, ‘প্রায় ১০০টিরও বেশি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।

সময়-সুযোগের কারণে আগে এমন উদ্যোগ নেওয়া যায়নি। কিন্তু ৫ আগস্টের পর স্বাধীনভাবে আমরা এ উচ্ছেদ অভিযান সম্পন্ন করতে পেরেছি।’ তিনি জানান, এখানে দুইটি পুলিশ বক্স নির্মাণ করা হবে। একটি ইন্ডাস্ট্রিয়াল ও অন্যটি হাইওয়ে পুলিশের অধীনে থাকবে এবং ২৪ ঘণ্টা সেবা দেবে পুলিশ। 

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী
রাতারগুলকাণ্ডে নি/ষিদ্ধ সংগঠনের আরও চার নেতাকর্মী গ্রে/প্তার
নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক
সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’