গোয়াইনঘাটে কৃষকদের পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস সভা
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০১:৩০ অপরাহ্ন

গোয়াইনঘাটে কৃষকদের পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস সভা

সৈয়দ হেলাল আহমদ বাদশা, স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ১৬/০৭/২০২৫ ০২:৪০:২৮ অপরাহ্ন

গোয়াইনঘাটে কৃষকদের পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস সভা


সিলেটের গোয়াইনঘাট উপজেলায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে দিনব্যাপী পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৬ জুলাই) উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত এই কংগ্রেসে উপস্থিত ছিলেন বিভিন্ন সরকারি কর্মকর্তা, কৃষক ও স্থানীয় বিশিষ্টজনরা।

গোয়াইনঘাট উপজেলা কৃষি কর্মকর্তা রায়হান পারভেজ রনির সভাপতিত্বে ও জীবন কৃষ্ণ রায়ের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সিলেটের সিনিয়র মনিটরিং অফিসার (পার্টনার প্রোগ্রাম সিলেট অঞ্চল) মোহাম্মদ নাসিরুদ্দিন।

অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন গোয়াইনঘাট উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ইন্দ্রজিত চন্দ্র ভৌমিক, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. জামাল খান, গোয়াইনঘাট উপজেলা জামায়াতের আমীর মাস্টার আবুল হোসেন, গোয়াইনঘাট প্রেসক্লাবের সভাপতি মনজুর আহমদ, সাবেক সভাপতি  এম এ মতিন, রুস্তুমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ শাহাব উদ্দিন শিহাব, গোয়াইনঘাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গোলাম আম্বিয়া কয়েস, গোয়াইনঘাট উপজেলা মুক্তিযোদ্ধা দলের সভাপতি আব্দুল হক, পার্টনার স্কুলের পক্ষ থেকে বক্তব্য দে আমিনুর রশীদ, আব্দুল জব্বার প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে নাসির উদ্দিন বলেন, পার্টনার প্রকল্পের আওতায় ফিল্ড স্কুল, আধুনিক সেচ প্রযুক্তি, উত্তম কৃষিচর্চা, মানসম্মত তথ্য ব্যবস্থাপনা ও ফার্মার্স সার্ভিস সেন্টারের কার্যক্রম বাস্তবায়িত হচ্ছে, যা কৃষকদের দক্ষতা ও উৎপাদনশীলতা বৃদ্ধিতে সহায়ক ভূমিকা রাখছে। এ ধরনের কংগ্রেসে কৃষকরা নিজেদের অভিজ্ঞতা বিনিময়, প্রশিক্ষণ গ্রহণ ও উদ্ভাবনী চর্চায় উৎসাহিত হন।

তিনি আরও বলেন, পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেসে ফসলের বহুমুখীকরণ, নিরাপদ খাদ্য উৎপাদন, কৃষি উদ্যোক্তা গঠন, কৃষিপণ্য টেকসই ভ্যালুচেইন সৃষ্টি, প্রযুক্তি ব্যবহার ও পুষ্টি সমৃদ্ধ ফলজ ও সবজি চাষের ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী
রাতারগুলকাণ্ডে নি/ষিদ্ধ সংগঠনের আরও চার নেতাকর্মী গ্রে/প্তার
নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক
সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’