জৈন্তাপুরে শিল্পকলা একাডেমি উদ্বোধন
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০১:২০ অপরাহ্ন

জৈন্তাপুরে শিল্পকলা একাডেমি উদ্বোধন

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৭/০৭/২০২৫ ০১:৫১:১০ অপরাহ্ন

জৈন্তাপুরে শিল্পকলা একাডেমি উদ্বোধন


সিলেটের জৈন্তাপুর উপজেলায় উপজেলা শিল্পকলা একাডেমির শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠান উপলক্ষে শিল্পকলা একাডেমির শিক্ষার্থীদের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বৃহস্পতিবার (১৭ জুলাই) বেলা ১১টায় জৈন্তাপুর উপজেলা শিল্পকলা একাডেমির নবনির্মিত ভবনে এর শুভ উদ্বোধন করা হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেটের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) দেবজিৎ সিংহ। তিনি ফিতা কেটে উপজেলা শিল্পকলা একাডেমির উদ্বোধন করেন।

পরে একাডেমির বিভিন্ন কক্ষ পরিদর্শন শেষে শিল্পকলা একাডেমির ক্ষুদে শিক্ষার্থী ও অভিভাবকদের সাথে মতবিনিময় সভা করেন তিনি। সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা জর্জ মিত্র চাকমার সভাপতিত্বে ও মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার আজিজুল হক খোকনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) দেবজিৎ সিংহ। 

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, শিশু-কিশোরদের লেখাপড়ার পাশাপাশি তাদের মানসিক বিকাশে সাংস্কৃতির কোনো বিকল্প নেই। শিশুদের মধ্যে সাংস্কৃতির অনেক প্রতিভা লুকায়িত থাকে। সঠিক শিক্ষা ও প্রশিক্ষণের অভাবে তা বিকশিত হয়ে উঠতে পারে না।

তিনি আশাবাদ ব্যক্ত করেন, জৈন্তাপুর উপজেলা শিল্পকলা একাডেমির মাধ্যমে প্রতিভাবান শিল্পীদের সঠিকভাবে গড়ে তুলতে সক্ষম হবে।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র সহকারী কমিশনার উম্মে সালিক রুমাইয়া, সহকারী কমিশনার (ভূমি) ফারজানা আক্তার লাবনী, উপজেলা কৃষি কর্মকর্তা শামীমা আক্তার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিজানুর রহমান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সাইফুল ইসলাম, নির্বাচন কর্মকর্তা আবুল কালাম, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী রুহুল আমিন, উপ-সহকারী কৃষি কর্মকর্তা (উদ্ভিদ সংরক্ষণ) নুরুল ইসলাম, পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপক হারুণ অর রশিদ ও বিয়াম ডা. কুদরত উল্লাহ স্কুলের প্রধান শিক্ষক আবু সুফিয়ান বিলাল।

এ ছাড়াও আরও উপস্থিত ছিলেন উপজেলা শিল্পকলা একাডেমির প্রশিক্ষক রেজাউল ইসলাম রাজা, সফল কুমার নন্দী, হুসেন মিয়া, গায়ত্রী পলিসহ শিক্ষার্থীদের অভিভাবকবৃন্দ।

মতবিনিময় সভা শেষে উপজেলা শিল্পকলা একাডেমির শিক্ষার্থীদের অংশগ্রহণে পরিবেশিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। সবশেষে অতিরিক্ত বিভাগীয় কমিশনার উপজেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে একটি ঔষধী গাছের চারা রোপণ করেন।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী
রাতারগুলকাণ্ডে নি/ষিদ্ধ সংগঠনের আরও চার নেতাকর্মী গ্রে/প্তার
নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক
সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা