সিলেটে চাঁ দা বা জ সুমন গ্রে ফ তা র
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০১:২০ অপরাহ্ন

সিলেটে চাঁ দা বা জ সুমন গ্রে ফ তা র

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৭/০৭/২০২৫ ০৪:১৯:২৫ অপরাহ্ন

সিলেটে চাঁ দা বা জ সুমন গ্রে ফ তা র

সংগৃহিত


সিলেটে এক চাঁদাবাজকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (১৬ জুলাই) রাত ১১টার দিকে শাহপরাণ থানাপুলিশ মেজরটিলা এলাকা থেকে গ্রেফতার করে। 

অভিযুক্ত সাহাদত ইসলাম সুমন (৩২) মেজরটিলা ইসলামপুর এলাকার পশ্চিম ভাটপাড়া গ্রামের মৃত আবুল কালামের ছেলে।

সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) মিডিয়া অফিসার অতিরিক্ত উপ-কমিশনার (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান- শাহপরাণ থানাধীন একটি এলাকার দুবাই প্রবাসী ঝিন্টু চন্দ ২০১৩ সালে দেবপুর মৌজার স্বপ্নপুরী আবাসিক এলাকায় ৪ শতাংশ জমি বাসা নির্মাণের উদ্দেশ্যে ক্রয় করেন। সম্প্রতি তিনি উক্ত জমিতে নির্মাণ কাজ শুরু করলে সাহাদত ইসলাম সুমন তার কাছে একাধিকবার ৩০ হাজার টাকা চাঁদা দাবি করেন। টাকা না দিলে নির্মাণকাজ বন্ধ করে দেওয়ার হুমকিও দেন সুমন।

এ ঘটনায় ভুক্তভোগী থানায় অভিযোগ দায়ের করলে সে অভিযোগের ভিত্তিতে বুধবার রাতে সুমনকে গ্রেফতার করে পুলিশ। 

বৃহস্পতিবার (১৭ জুলাই) তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী
রাতারগুলকাণ্ডে নি/ষিদ্ধ সংগঠনের আরও চার নেতাকর্মী গ্রে/প্তার
নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক
সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা