গোয়াইনঘাটে এসএসসি ও দাখিল পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০১:২০ অপরাহ্ন

গোয়াইনঘাটে এসএসসি ও দাখিল পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

সৈয়দ হেলাল আহমদ বাদশা, স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ১৭/০৭/২০২৫ ০৫:২৮:৪৪ অপরাহ্ন

গোয়াইনঘাটে এসএসসি ও দাখিল পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

ছবি:নিজস্ব


সিলেটের গোয়াইনঘাট উপজেলার নন্দিরগাঁও ইউনিয়নে ২০২৫ সালের এসএসসি ও দাখিল পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার (১৭ জুলাই) বিকেলে আঙ্গারজুর আলিম মাদ্রাসার হলরুমে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গোয়াইনঘাট উপজেলা ক্বারি সোসাইটির সাবেক সভাপতি মো. মছদ্দর আলী। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাংবাদিক লোকমান হাফিজ।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে গোয়াইনঘাট উপজেলার সাবেক চেয়ারম্যান ও সিলেট জেলা বিএনপির সাবেক সহসভাপতি  আব্দুল হাকিম চৌধুরী বলেন,

"আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের ভবিষ্যৎ। তাদের উৎসাহিত করতে সমাজের প্রতিটি শ্রেণি-পেশার মানুষের এগিয়ে আসা প্রয়োজন।"

বিশেষ অতিথির বক্তব্য দেন লালাবাজার ফাজিল মাদ্রাসার শিক্ষক নাজমুল ইসলাম হাসান, গোয়াইনঘাট প্রেসক্লাবের সাবেক সভাপতি আব্দুল মতিন এবং আঙ্গারজুর আলীম মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা হেলাল আহমদ।

শুভেচ্ছা বক্তব্য রাখেন সুবহানীঘাট কামিল মাদ্রাসার অধ্যাপক মাওলানা শাব্বির আহমদ।

হাজী সিকান্দার আলী ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা লন্ডনপ্রবাসী হাফিজ মাওলানা মোহাম্মদ বশির উদ্দিন বলেন,

"আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে উৎসাহ ও অনুপ্রেরণা দিতে এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে। শিক্ষার্থীরা যেন ধর্মীয় ও আধুনিক জ্ঞানে সমানভাবে দক্ষ হয়ে গড়ে ওঠে, সেটাই আমাদের লক্ষ্য।"

অনুষ্ঠানে অংশ নেওয়া শিক্ষার্থীদের মধ্য থেকে অনুভূতি প্রকাশ করেন দশগাঁও নোওয়াগাঁও স্কুল অ্যান্ড কলেজের কৃতি ছাত্রী এ প্লাস প্রাপ্ত মোছা তানিয়া আক্তার শিউলী।

নন্দিরগাঁও ইউনিয়নের চারটি শিক্ষা প্রতিষ্ঠানের এ প্লাস ও ফোর পয়েন্ট ফাইভ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা জানায় হাজী সিকান্দার আলী ফাউন্ডেশন। কৃতী শিক্ষার্থীদের হাতে নগদ অর্থ, সম্মাননাপত্র (সার্টিফিকেট) ও শিক্ষা উপকরণ তুলে দেন অতিথিবৃন্দ।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী
রাতারগুলকাণ্ডে নি/ষিদ্ধ সংগঠনের আরও চার নেতাকর্মী গ্রে/প্তার
নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক
সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা