গোয়াইনঘাটে বিপুল পরিমাণ ম দ সহ গ্রে ফ তা র-১ প্রাইভেট কার জব্দ
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০১:২০ অপরাহ্ন

গোয়াইনঘাটে বিপুল পরিমাণ ম দ সহ গ্রে ফ তা র-১ প্রাইভেট কার জব্দ

সৈয়দ হেলাল আহমদ বাদশা, স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ১৭/০৭/২০২৫ ০৫:৪৬:৫৫ অপরাহ্ন

গোয়াইনঘাটে বিপুল পরিমাণ ম দ সহ গ্রে ফ তা র-১ প্রাইভেট কার জব্দ

ছবি:নিজস্ব


সিলেটের সীমান্তবর্তী উপজেলা গোয়াইনঘাটে বিপুল পরিমাণ ভারতীয় মদসহ একজনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার (১৭ জুলাই) ভোর ৬টার দিকে উপজেলার তিতারাই এলাকায় একটি পুলিশ চেকপোস্টে তল্লাশির সময় তাকে গ্রেপ্তার করা হয়। এসময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেট কার জব্দ করা হয়েছে।

গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম জুবায়ের আহমদ (২২)। তিনি গোয়াইনঘাট উপজেলার ছোটখেল গ্রামের মৃত জলাল উদ্দিনের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, গোয়াইনঘাট থানার এসআই জহুর লাল দত্ত ও এসআই জয়ন্ত তালুকদারের নেতৃত্বে তিতারাই এলাকায় নিয়মিত তল্লাশি চলছিল। এসময় একটি প্রাইভেট কারের পেছনের ডালা থেকে ১০১ বোতল ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের মদ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকের আনুমানিক বাজার মূল্য ২ লাখ ৮১ হাজার টাকা।

গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার তোফায়েল আহমেদ জানান, গ্রেপ্তারকৃত জুবায়ের আহমেদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী
রাতারগুলকাণ্ডে নি/ষিদ্ধ সংগঠনের আরও চার নেতাকর্মী গ্রে/প্তার
নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক
সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা