বিশ্বনাথে ম দ তৈরির দায়ে যুবকের কা রা দ ন্ড
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০১:২০ অপরাহ্ন

বিশ্বনাথে ম দ তৈরির দায়ে যুবকের কা রা দ ন্ড

মোঃ সায়েস্তা মিয়া, বিশ্বনাথ প্রতিনিধি

প্রকাশিত: ১৭/০৭/২০২৫ ০৬:০৬:২২ অপরাহ্ন

বিশ্বনাথে ম দ তৈরির দায়ে যুবকের কা রা দ ন্ড

ছবি:নিজস্ব


বিশ্বনাথে হাতে তৈরি চোলাই মদ বিক্রির দায়ে এক যুবককে কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। মদ তৈরির দায়ে দন্ডপ্রাপ্ত যুবকের নাম সকুল রবি দাস (২৬)। সে উপজেলার সদর ইউনিয়নের ধর্মদা গ্রামের মুচিবাড়ি এলাকার মৃত গৌরা রবি দাসের ছেলে।

বৃহস্পতিবার (১৭ জুলাই) দুপুরের দিকে তার নিজ বাড়িতে অভিযান চালিয়ে আটক করা হয় অভিযুক্ত যুবককে। এময় তাকে দন্ড দেয় আদালত। ভ্রাম্যমান আদালত তাকে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড এবং ১০০ টাকা জরিমানা করেছেন।

গোপন সংবাদের ভিত্তিতে সিলেট জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি)-এর সমন্বয়ে যৌথ অভিযানিক টিম সকুলের বাড়িতে অভিযান পরিচালনা করে। অভিযানে রান্নাঘরের বিশেষ স্থানে লুকানো অবস্থায় ২ লিটার চোলাই মদ ও ৫ লিটার মদ তৈরির কাঁচামাল উদ্ধার করা হয়। এছাড়া, মদ তৈরির বিভিন্ন সরঞ্জামও জব্দ করা হয়।

এ বিষয়ে ভ্রাম্যমাণ আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আলাউদ্দিন কাদের বলেন, ‘মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮’র ৩৬/৫ ধারায় দোষী সাব্যস্ত হওয়ায় সকুল রবি দাস কে উভয় দন্ড প্রদান করা হয়েছে।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী
রাতারগুলকাণ্ডে নি/ষিদ্ধ সংগঠনের আরও চার নেতাকর্মী গ্রে/প্তার
নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক
সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা