কোম্পানীগঞ্জে নলকূপে পানির বদলে গ্যাস
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০১:২০ অপরাহ্ন

কোম্পানীগঞ্জে নলকূপে পানির বদলে গ্যাস

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৭/০৭/২০২৫ ০৬:৫৭:০৬ অপরাহ্ন

কোম্পানীগঞ্জে নলকূপে পানির বদলে গ্যাস

সংগৃহিত


সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় নলকূপের পাইপ দিয়ে প্রাকৃতিক গ্যাস বের হচ্ছে। আজ বুধবার (১৬ জুলাই) দুপুরে উপজেলার উত্তর রনিখাই ইউনিয়নের আব্দুল মজিদের বসতবাড়িতে নলকূপ বসাতে গেলে পাইপ দিয়ে গ্যাস বের হতে শুরু করে। এরপর থেকে সেখানে উৎসুক মানুষের ভিড় জমে।

খবর পেয়ে বুধবার রাতে কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আজিজুন্নাহার জায়গাটি সংরক্ষণের নির্দেশ দেন।

স্থানীয় লোকজন জানান, কাকুরাইল গ্রামের আব্দুল মজিদ নামের এক কৃষক বুধবার সকালে বাড়ির উত্তর পাশে মিস্ত্রি ও শ্রমিক দিয়ে অগভীর নলকূপ স্থাপনের কাজ শুরু করেন। দুপুর আড়াইটার দিকে শ্রমিকেরা প্রায় আড়াই শ ফুট খনন করার পর পানির স্তর পান। পরে তাঁরা খনন (বোরিং) কাজ বন্ধ করে পাইপ উঠাতে শুরু করেন। এর কিছুক্ষণ পরই দেখেন ভূগর্ভ থেকে পানি নয়, বোরিং করা পাইপ দিয়ে গ্যাস বের হয়ে আসছে। শ্রমিকদের কাছে খটকা মনে হলে তাঁরা লোকজনকে ডেকে এনে বিষয়টি দেখান। এরপর গন্ধ শুঁকে তাঁরা গ্যাস উদ্‌গিরণের বিষয়টি নিশ্চিত হন।

স্থানীয় যুবক মিছির আলী জানান, বাড়ির উত্তরপাশে নলকূপ বসাতে চাইছিলেন আব্দুল মজিদ। এজন্য বুধবার সকাল ৮টা থেকে খননকাজ শুরু করেন। দুপুর আড়াইটার দিকে পানির লেয়ার পাওয়া গেলে পাইপ উঠাতে শুরু করেন। কিন্তু এরপরই পাইপ দিয়ে গ্যাস বের হয়ে আসতে থাকে। বিষয়টি নিশ্চিত হওয়ার পর স্থানীয় চেয়ারম্যান এবং সংবাদকর্মীদের জানাই। পরে উপজেলা প্রশাসনকে জানানো হয়।

এদিকে গ্যাস উদ্‌গিরণের খবর জানাজানি হলে বুধবার বিকেল থেকেই উৎসুক জনতা আব্দুল মজিদের বাড়িতে ভিড় জমাতে থাকেন।

উত্তর রনিখাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফয়জুর রহমান মাস্টার বলেন, পাইপ দিয়ে গ্যাস নির্গমনের খবর পেয়ে তিনি সেখানে গিয়েছিলেন, ঘটনাটি সত্য। উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানিয়েছি। তিনি ব্যবস্থা নেবেন বলেছেন।

উপজেলা নির্বাহী অফিসার আজিজুন্নাহার বলেন, জায়গাটি আপাতত সংরক্ষণ করে রাখতে বলা হয়েছে।  বিষয়টি পরীক্ষা-নিরীক্ষা ও অনুসন্ধানের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানোর উদ্যোগ নেওয়া হয়েছে।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী
রাতারগুলকাণ্ডে নি/ষিদ্ধ সংগঠনের আরও চার নেতাকর্মী গ্রে/প্তার
নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক
সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা