সিলেটে ও সুনামগঞ্জে ৬ কোটি টাকার চো*রাই পণ্য জ*ব্দ
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০১:১০ অপরাহ্ন

সিলেটে ও সুনামগঞ্জে ৬ কোটি টাকার চো*রাই পণ্য জ*ব্দ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৮/০৭/২০২৫ ০২:৪৮:৫২ অপরাহ্ন

সিলেটে ও সুনামগঞ্জে ৬ কোটি টাকার চো*রাই পণ্য জ*ব্দ


সিলেট ও সুনামগঞ্জ সীমান্তে ৬ কোটি টাকার চোরাই পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শুক্রবার (১৮ জুলাই) গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধীনস্থ প্রতাপপুর, দমদমিয়া, শ্রীপুর, বিছনাকান্দি ও সোনালীচেলা বিওপি এলাকায় একযোগে অভিযান চালানো হয়। অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি, স্কিন ব্রাইট ক্রিম, সানগ্লাস, গরু এবং অবৈধভাবে পাথর উত্তোলনকারী নৌকা জব্দ করা হয়।

এছাড়া ব্যাটালিয়ন সদর থেকে পরিচালিত একটি বিশেষ টহল দল সেনাবাহিনীর সহায়তায় গোয়াইনঘাট ও ফতেহপুর এলাকার মাঝামাঝি সারি নদীর তীরে একটি পরিত্যক্ত গোডাউনে অভিযান চালিয়ে ফেয়ারনেস ক্রিম, আল্ট্রা ব্রাইট ক্রিম, স্কিন সাইন ক্রিম, বেটনোভেট এন ক্রিম ও জিলেট ব্লেডসহ বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ করে।

বিজিবির তথ্যমতে, অভিযানে জব্দকৃত চোরাই পণ্যের মূল্য প্রায় ৬ কোটি টাকা।

এ বিষয়ে বিজিবির সিলেট ব্যাটালিয়নের অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল মোহাম্মদ নাজমুল হক জানান, ঊর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান ও মাদকদ্রব্য পাচার প্রতিরোধে বিজিবি সর্বোচ্চ সতর্কতা ও গোয়েন্দা তৎপরতা বজায় রেখেছে। এরই অংশ হিসেবে এই বিশাল চোরাই পণ্যের চালান জব্দ করা হয়েছে। জব্দকৃত পণ্যের বিষয়ে পরবর্তীতে সংশ্লিষ্ট আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী
রাতারগুলকাণ্ডে নি/ষিদ্ধ সংগঠনের আরও চার নেতাকর্মী গ্রে/প্তার
নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক
সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা