দক্ষিণ সুরমায় গ ণ অ ভ্যু ত্থা নে শহীদদের স্মরণে আলোচনা সভা
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০১:১০ অপরাহ্ন

দক্ষিণ সুরমায় গ ণ অ ভ্যু ত্থা নে শহীদদের স্মরণে আলোচনা সভা

প্রেস বিজ্ঞপ্তি

প্রকাশিত: ১৮/০৭/২০২৫ ০৯:০৬:১৫ অপরাহ্ন

দক্ষিণ সুরমায় গ ণ অ ভ্যু ত্থা নে শহীদদের স্মরণে আলোচনা সভা

ছবি: নিজস্ব


জুলাই আন্দোলনে সকল শহীদদের মাগফিরাত ও আহতদের রোগমুক্তি কামনা এবং ২৪'র গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশ বিনির্মাণে ছাত্র সমাজের করণীয় শীর্ষক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

আজ (১৮ জুলাই) বাদ আসর, মোগলাবাজার জমিয়ত কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন দক্ষিণ সুরমা উপজেলা ছাত্র জমিয়তের সভাপতি শফিউল আলম তুহিন,এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক তোফায়েল আহমেদ  অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্র জমিয়ত বাংলাদেশ সিলেট জেলা দক্ষিণ শাখার সাধারণ সম্পাদক, মাহমুদুল হাসান নোমান।

এছাড়াও আলোচনা পেশ করেন রেঙ্গা আঞ্চলিক শাখার সাধারণ সম্পাদক নুরুল হক ও উপজেলা শাখার দায়িত্বশীলবৃন্দ।

সভায় বক্তারা বলেন, ২০২৪ সালের জুলাই  আন্দোলন এই প্রজন্মের জন্য একটি উদাহরণ হয়ে থাকবে। শহীদদের আত্মত্যাগকে বৃথা যেতে দেওয়া যাবে না। আগামীর বাংলাদেশ যেন শান্তিপূর্ণ, ন্যায়ভিত্তিক ও বৈষম্যহীন হয়—সে লক্ষ্যে ছাত্র সমাজকে এগিয়ে আসতে হবে।

পরিশেষে শহীদদের আত্মার মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনায় শাখা সভাপতি শফিউল আলম তুহিনের দোয়ার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী
রাতারগুলকাণ্ডে নি/ষিদ্ধ সংগঠনের আরও চার নেতাকর্মী গ্রে/প্তার
নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক
সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা