সিলেটে ভা র তী য় চো রা ই পণ্যের বড় চালান জ ব্দ, ট্রাক আ ট ক
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০১:১০ অপরাহ্ন

সিলেটে ভা র তী য় চো রা ই পণ্যের বড় চালান জ ব্দ, ট্রাক আ ট ক

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৯/০৭/২০২৫ ০৫:০০:৩৪ অপরাহ্ন

সিলেটে ভা র তী য় চো রা ই পণ্যের বড় চালান জ ব্দ, ট্রাক আ ট ক

সংগৃহিত


সিলেট নগরীর আম্বরখানা পুলিশ ফাঁড়ির অভিযানে প্রায় ১৩ লাখ ৮৭ হাজার টাকার ভারতীয় চোরাচালান পণ্যসহ একটি হাইড্রোলিক ট্রাক জব্দ করা হয়েছে।

শনিবার(১৯ জুলাই) সকাল সাড়ে ৭ টায় বড়শলা বাইপাস এলাকায় কোম্পানীগঞ্জ থেকে সিলেটগামী একটি ট্রাককে থামার সংকেত দিলে সেটি অমান্য করে দ্রুতগতিতে পালিয়ে যায়। পরে আম্বরখানা পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই (নিঃ) মো. আব্দুল আজিজ ও সহকারী ইনচার্জ এসআই (নিঃ) মাসুদ মিয়ার নেতৃত্বে পুলিশের দুইটি দল ধাওয়া করে। আম্বরখানা এলাকায় ব্যারিকেড দিলে চালক ও সহযোগীরা মজুমদারী আবাসিক এলাকায় ট্রাকটি ফেলে পালিয়ে যায়। পুলিশ ট্রাকটি পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করে।

পরবর্তীতে ট্রাকে তল্লাশি চালিয়ে ৪৫ হাজার ৩৬০ প্যাকেট ভারতীয় ওরিও বিস্কুট (মূল্য ৯ লাখ ৭ হাজার ২০০ টাকা), ৯৬ হাজার পিস জিলেট ব্লেড (মূল্য ৪ লাখ ৮০ হাজার টাকা) এবং একটি  হাইড্রোলিক ট্রাক (ঢাকা মেট্রো-ট ১৫-১২৮০) জব্দ করে পুলিশ। তবে ট্রাকটির ইঞ্জিন ও চেসিস নম্বর অস্পষ্ট ছিল বলে জানায় পুলিশ।

ঘটনার বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী
রাতারগুলকাণ্ডে নি/ষিদ্ধ সংগঠনের আরও চার নেতাকর্মী গ্রে/প্তার
নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক
সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা