সিলেটে ঝু লন্ত অবস্থায় হামজার লা*শ উদ্ধার
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০১:১০ অপরাহ্ন

সিলেটে ঝু লন্ত অবস্থায় হামজার লা*শ উদ্ধার

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৯/০৭/২০২৫ ০৫:২৪:২২ অপরাহ্ন

সিলেটে ঝু লন্ত  অবস্থায় হামজার লা*শ উদ্ধার

পতীকী ছবি


সিলেটে এক কিশোরের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। ঘরের চালের আড়ার সাথে ফাঁস লাগানো অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়। আজ শনিবার দুপুরে নগরীর কানিশাইল এলাকার ১নং রোডের প্রত্যাশা ৪২ আ/এ নং বাসা থেকে তার লাশ উদ্ধার করা হয়।

নিহত কিশোর মো. আরাফাত হামজা (২০) ওই বাসার মৃত এরশাদ আলীর ছেলে। তিনি তার বড় ভাইয়ের সাথে নগরীর তালতলায় মোটর পার্টসের ব্যবসা করতেন।

বিষয়টি নিশ্চিত করে কোতয়ালী মডেল থানার বর্তমান অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জিয়াউল হক বলেন, খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরি করেছে। তিনি জানান, তার লাশ ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট এলে বুঝা যাবে মৃত্যুর রহস্য।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী
রাতারগুলকাণ্ডে নি/ষিদ্ধ সংগঠনের আরও চার নেতাকর্মী গ্রে/প্তার
নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক
সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা