সিলেটের জুলাই শহীদদের স্মরণে ছাত্র জমিয়তের আলোচনা সভা
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০১:১০ অপরাহ্ন

সিলেটের জুলাই শহীদদের স্মরণে ছাত্র জমিয়তের আলোচনা সভা

প্রেস বিজ্ঞপ্তি

প্রকাশিত: ১৯/০৭/২০২৫ ১০:৫১:৫৩ অপরাহ্ন

সিলেটের জুলাই শহীদদের স্মরণে ছাত্র জমিয়তের আলোচনা সভা

ছবি: নিজস্ব


ছাত্র জমিয়ত সিলেট মহানগর শাহপরান থানার ২২নং ওয়ার্ডের উদ্যোগে শনিবার (১৯ জুলাই) বিকাল ৪টায় ‘জুলাই আন্দোলনে আহত ও নিহতদের’ স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

শাখা সভাপতি মাশহুদুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমানের সঞ্চালনায় পবিত্র কালামুল্লাহ তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান সূচনা হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জমিয়ত নেতা, সাংবাদিক আতিকুর রহমান নগরী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্র জমিয়ত কেন্দ্রীয় কমিটির সমাজসেবা সম্পাদক আব্দুল্লাহ আল মাহফুজ, সিলেট মহানগরের সাধারণ সম্পাদক আবু হানিফ সাদি, সহ-সভাপতি জাকি হাসান, শাহপরান থানা সভাপতি শায়খুল ইসলাম, সাধারণ সম্পাদক মীর আইনুল হক প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে সাংবাদিক আতিকুর রহমান নগরী বলেন, গত বছর এই দিনেই ফ্যাসিস্ট বাহিনীর হাতে শহীদ হওয়া সিলেটের সাংবাদিক এটিএম তুরাবের কথা গভীরভাবে স্মরণ করেন এবং ফ্যাসিস্ট সরকার সহ সকল অপরাধীর অতিদ্রুত শাস্তির জোরালো দাবি করেন।

সভাপতির বক্তব্যে মাশহুদুর রহমান বলেন, “পশ্চিমা এজেন্ডা বাস্তবায়নের জন্য হাজারো বিপ্লবী জনতা বুকের তাজা রক্ত দিয়ে ভারতীয় আগ্রাসন থেকে দেশকে মুক্ত করে নি।” তিনি বলেন, “দেশে জাতিসংঘের মানবাধিকার কমিশনের অফিস স্থাপন রাষ্ট্রের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের নামান্তর, যা আমাদের দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের জন্য হুমকি স্বরূপ।”

সভায় সরকারের কাছে তিন দফা দাবি উত্থাপন করা হয় দাবিগুলো হলো:

১. জাতিসংঘের মানবাধিকার কমিশনের অপসারণ।

২. পিলখানা, শাপলা ও জুলাই অভ্যুত্থানসহ সর্বপ্রকার হত্যাকাণ্ডের বিচার নিশ্চিতকরণ।

৩. আগামী ৫ আগস্টের ভিতরে "জুলাই সনদ" প্রস্তুতকরণ।

শেষে মাওলানা যাহিদ আহমদের দোয়ার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী
রাতারগুলকাণ্ডে নি/ষিদ্ধ সংগঠনের আরও চার নেতাকর্মী গ্রে/প্তার
নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক
সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা