আমিরাত ম্যাচের আগে পা কি স্তা নের সংবাদ সম্মেলন বা তি ল
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১১:৪১ পূর্বাহ্ন

আমিরাত ম্যাচের আগে পা কি স্তা নের সংবাদ সম্মেলন বা তি ল

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৬/০৯/২০২৫ ০৭:৪১:৪৬ অপরাহ্ন

আমিরাত ম্যাচের আগে পা কি স্তা নের সংবাদ সম্মেলন বা তি ল

ফাইল ছবি


ম্যাচ শেষে ভারতীয় ক্রিকেটারদের হাত না মেলানোর ঘটনায় প্রতিবাদে সরব পাকিস্তান। ওই ঘটনায় ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফটেরও ভূমিকা ছিল বলে অভিযোগ তুলে তাকে এশিয়া কাপ থেকে প্রত্যাহারের দাবি জানায় পিসিবি। অন্যথায় পাকিস্তান টুর্নামেন্ট থেকে নাম প্রত্যাহারেরও হুশিয়ারি দেয়। এদিকে, ক্রিকবাজ জানিয়েছে আইসিসি তাদের সেই দাবি নাকচ করে দিয়েছে। এরই মাঝে পাকিস্তান ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলন বাতিল করার কথা শোনা যাচ্ছে।

নিজেদের প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে পাকিস্তানের সংবাদমাধ্যম ‘দ্য ন্যাশন’ ও ‘সামা টিভি’। আগামীকাল (বুধবার) এশিয়া কাপের শেষ গ্রুপপর্বের ম্যাচে আরব আমিরাতের সঙ্গে লড়বে পাকিস্তান। তার আগে আজ (মঙ্গলবার) সন্ধ্যায় তাদের সংবাদ সম্মেলন করা কথা রয়েছে। তবে পাকিস্তান সম্মেলন করবে না বলে দলীয় সূত্রের বরাতে জানিয়েছে সংবাদমাধ্যম। 

পাকিস্তান সময় অনুযায়ী সাড়ে ৭টায় (বাংলাদেশ সময় সাড়ে ৮টা) সংবাদ সম্মেলন করার কথা তাদের। দ্য ন্যাশন বলছে, কোনো ব্যাখ্যা ছাড়াই সেটি বাতিল করা হয়েছে। এরপর রাত ৯টায় অনুশীলন রয়েছে সালমান-শাহিনদের। পরিস্থিতির উন্নতি না হলে সেটিও বর্জন করা হতে পারে বলে জানিয়েছেন দলীয় সূত্র। সবমিলিয়ে পাকিস্তান-আরব আমিরাত ম্যাচ হওয়া নিয়েও তৈরি হয়েছে অনিশ্চয়তা।

ক্রিকবাজের প্রতিবেদন বলছে, গতকাল (মঙ্গলবার) রাতেই পিসিবিকে চিঠি দিয়ে সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে জয় শাহ’র নেতৃত্বাধীন আইসিসি। এ ঘটনার সঙ্গে রেফারি পাইক্রফটের কোনো স্বাধীন ভূমিকা ছিল না। এশিয়ান ক্রিকেট কাউন্সিলের কর্মকর্তারা নাকি আগে থেকেই বিষয়টি পাইক্রফটকে জানিয়েছিলেন, কেবল সেই নির্দেশই তিনি জানিয়ে দেন সালমান আগাকে। চিঠিতে স্পষ্ট করে বলা হয়, পাইক্রফট ভারতীয় দলের হয়ে কাজ করেননি কিংবা তাদের পক্ষ থেকে কোনো সিদ্ধান্ত নেননি। এভাবে পিসিবির অভিযোগ কার্যত খারিজ করে দিয়েছে আইসিসি।

উদ্ভুত পরিস্থিতিতে পিসিবি সভাপতি মহসিন নাকভি সরকারি সিনিয়র কর্মকর্তাদের সঙ্গে জরুরি বৈঠকে বসেছেন বলে খবর একাধিক সংবাদমাধ্যমের। সেখানে পাকিস্তানের এশিয়া কাপ চালিয়ে যাওয়া কিংবা আইসিসিকে প্রতিক্রিয়া দেখানো নিয়ে সিদ্ধান্ত হতে পারে। শেষ পর্যন্ত পাকিস্তান নাম প্রত্যাহার করলে ‘এ’ গ্রুপ থেকে ভারতের পর এশিয়া কাপের সুপার ফোরে উঠে যাবে আরব আমিরাত।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

সীমিত আয় দিয়েই ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে কাজ করছি: কাইয়ুম চৌধুরী
জৈন্তাপুরে পুলিশের গাড়ি আটকে আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিল স্থানীয়রা
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা জমে উঠেছে
ওসমানীনগরে ব্রিজ নির্মাণের দুই যুগ পেরোলেও সুফল পাচ্ছেন না এলাকাবাসী
চিকিৎসক সংকটে মিলছে না সেবা
সিলেটে ১০ লাখ টাকার অ/বৈধ পণ্য জ/ব্দ
কারিগরি শিক্ষায় দক্ষ হলে কাউকে চাকরির পেছনে ছুটতে হবে না: সিসিক প্রশাসক
পাগনা বড় বিলে পানি নিষ্কাশন বন্ধ, বোরো আবাদ নিয়ে শ/ঙ্কায় কৃষক
জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল