টি-টোয়েন্টিতে সেঞ্চুরি হাঁকালেন ‘টেস্টের’ সাদমান
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১১:২৩ পূর্বাহ্ন

টি-টোয়েন্টিতে সেঞ্চুরি হাঁকালেন ‘টেস্টের’ সাদমান

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৪/১০/২০২৫ ০৫:৪২:৫৫ অপরাহ্ন

টি-টোয়েন্টিতে সেঞ্চুরি হাঁকালেন ‘টেস্টের’ সাদমান

সংগৃহিত


বাংলাদেশ জাতীয় দলের হয়ে ২৪টি টেস্ট খেললেও এখনো টি-টোয়েন্টি, এমনকি ওয়ানডেতেও খেলা হয়নি সাদমান ইসলামের। তাইতো তাকে টেস্টের জন্য বিশেষজ্ঞ ব্যাটার হিসেবেই দেখা হয়। এমনকি সর্বশেষ পাঁচ বিপিএলে দলই পাননি। তবে সাদমান যে টি-টোয়েন্টিতেও দারুণ ব্যাটিং করতে পারেন, সেটি-ই দেখিয়ে দিলেন আজ।

ঢাকা মহানগরের হয়ে বরিশাল বিভাগের বিপক্ষে ৫৯ বলে সেঞ্চুরি করেছেন সাদমান। চলতি এনসিএলে যেটি প্রথম। স্বীকৃত টি-টোয়েন্টিতে এটি সাদমানের প্রথম সেঞ্চুরি। এর আগের সর্বোচ্চ ইনিংস ছিল ৫৪ রানের। 

সেঞ্চুরির পর বেশিক্ষণ টিকতে পারেননি সাদমান। ৬১ বলে ১০১ রান করে ইফতিখার হোসেনের বলে শেখ অন্তরের হাতে ক্যাচ দিয়েছেন। তার ইনিংসে ছিল ৪টি ছক্কা ও ১১টি চার। সাদমানের সেঞ্চুরির ওপর ভর করেই বরিশালের বিপক্ষে ঢাকা মহানগর আগে ব্যাট করে ২০ ওভারে ৬ উইকেটে ১৯৭ রান করেছে। 

আজকের আগে সাদমান ঘরোয়া প্রথম শ্রেণির ৯৪টি, লিস্ট ‘এ’ ৯১টি ও ২০টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। ২০ ওভারের ক্রিকেটে আজকের আগে একটিমাত্র ফিফটিই ছিল সাদমানের সম্বল। তবে প্রথম শ্রেনির ক্রিকেটে ১৪টি ও লিস্ট ‘এ’ ক্রিকেটে ৩টি সেঞ্চুরি আছে সাদমানের। 

প্রসঙ্গত, এনসিএল টি–টোয়েন্টির দুই আসর মিলিয়ে এটি তৃতীয় সেঞ্চুরি। আগের দুটি এনামুল হকের ১০১ (খুলনার হয়ে ঢাকার বিপক্ষে) ও জিশান আলমের ১০০ (সিলেটের হয়ে ঢাকার বিপক্ষে)। চলতি বছরে এর আগের সর্বোচ্চ স্কোর হাবিবুর রহমানের। খুলনার বিপক্ষে ৯৪ রান করেছিলেন রাজশাহীর এই ব্যাটার। 

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

সীমিত আয় দিয়েই ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে কাজ করছি: কাইয়ুম চৌধুরী
জৈন্তাপুরে পুলিশের গাড়ি আটকে আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিল স্থানীয়রা
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা জমে উঠেছে
ওসমানীনগরে ব্রিজ নির্মাণের দুই যুগ পেরোলেও সুফল পাচ্ছেন না এলাকাবাসী
চিকিৎসক সংকটে মিলছে না সেবা
সিলেটে ১০ লাখ টাকার অ/বৈধ পণ্য জ/ব্দ
কারিগরি শিক্ষায় দক্ষ হলে কাউকে চাকরির পেছনে ছুটতে হবে না: সিসিক প্রশাসক
পাগনা বড় বিলে পানি নিষ্কাশন বন্ধ, বোরো আবাদ নিয়ে শ/ঙ্কায় কৃষক
জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল