মানবাধিকার দিবসে চা-শ্রমিকদের র‌্যালি
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৫:০৮ অপরাহ্ন

মানবাধিকার দিবসে চা-শ্রমিকদের র‌্যালি

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১১/১২/২০২৫ ১২:৪৭:১৪ পূর্বাহ্ন

মানবাধিকার দিবসে  চা-শ্রমিকদের র‌্যালি

ছবি:সংগৃহীত


এথনিক কমিউনিটি ডেভেলপমেন্ট (একডো) এবং নারী চা-শ্রমিকদের সংগঠন নারী মঞ্চের উদ্যোগে আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে র‌্যালি ও সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার বিকেল সাড়ে তিনটায় দলদলি চা-বাগানে প্রায় দু’শতাধিক চা-শ্রমিক নারী-পুরুষের অংশগ্রহণে র‌্যালি করা হয়। র‌্যালিতে চা-শ্রমিকদের বিভিন্ন দাবি দাওয়া সম্বলিত প্লে-কার্ড নিয়ে বিভিন্ন সেøাগান দেন। র‌্যালি শেষে চা-শ্রমিক নেতৃবৃন্দ তাদের বিভিন্ন দাবি ও তাদের মানবাধিকার লঙ্ঘন নিয়ে আলোচনা সভা করেন। 

সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য দেন, একডো’র নির্বাহী পরিচালক ও মানবাধিকার কর্মী ল²ীকান্ত সিংহ, দলদলি চা-বাগানের পঞ্চায়েত সভাপতি মিন্টু দাস, সহসভাপতি অনিতা দাস, নারী চা-শ্রমিকদের সংগঠন নারী মঞ্চের সভাপতি সুমি নায়েক, কলেজ শিক্ষার্থী সুস্মিতা দাস। 

আলোচনা সভায় চা শ্রমিকরা তাদের বিভিন্ন দাবি নিয়ে বক্তব্য দেন। তারা দেশের চা-শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করা, নারী চা-শ্রমিকদের মাতৃত্বকালীন ছুটি ছয় মাস করা, চা-বাগানগুলোতে সঠিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করার জন্য স্বাস্থ্য কেন্দ্র স্থাপন করা, প্রতিটি চা-বাগানে সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠা এবং নারী চা-শ্রমিকদের জন্য বাগানের সেকশনগুলোতে প্রয়োজনীয় শৌচাগার নির্মাণের দাবি জানান। 


জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী
রাতারগুলকাণ্ডে নি/ষিদ্ধ সংগঠনের আরও চার নেতাকর্মী গ্রে/প্তার
নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক
সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪