অনলাইনে চাকরি দেওয়ার নামে প্রতারণা, গ্রেপ্তার ১
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন

অনলাইনে চাকরি দেওয়ার নামে প্রতারণা, গ্রেপ্তার ১

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৯/০৩/২০২৪ ০২:০৭:৩৬ পূর্বাহ্ন

অনলাইনে চাকরি দেওয়ার নামে প্রতারণা, গ্রেপ্তার ১


অনলাইনে চাকরির প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎকারী সংঘবদ্ধ প্রতারণা চক্রের এক সদস্যকে গ্রেপ্তার করেছে অ্যান্টি টেরোরিজম ইউনিট (এটিইউ)। গ্রেপ্তার ব্যক্তির নাম মোয়াজ্জেম হোসেন (২৬)।

সোমবার (১৮ মার্চ) রাজধানীর খিলক্ষেত এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

মঙ্গলবার (১৯ মার্চ) এটিইউ’র মিডিয়া অ্যান্ড অ্যাওয়ারনেস উইং এর পুলিশ সুপার ব্যারিস্টার মাহফুজুল আলম রাসেল এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গতকাল খিলক্ষেত এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে। গত ২৩ জানুয়ারি এ কে এম মঞ্জরুল হক তপু নামে এক ব্যক্তির ব্যবহৃত হোয়াটসঅ্যাপ নাম্বারে আকর্ষণীয় বেতনে ঘরে বসে পার্ট টাইম ও ফুল টাইম চাকরির প্রস্তাব দিয়ে একটি বার্তা আসে। চাকরি পাওয়ার আশায় ভুক্তভোগী মঞ্জুরুল হক প্রতারকদের কথা মতো তাদের দেওয়া বিকাশ নাম্বারে ১৫ হাজার টাকা পাঠান।

এরপর প্রতারকরা ভুক্তভোগীকে টেলিগ্রামের একটি সিক্রেট গ্রুপে যুক্ত করে নেয়। প্রতিদিন বেতন পেতে হলে প্রথমে কিছু টাকা দিতে হবে জানিয়ে প্রতারকেরা ভুক্তভোগীকে আরও টাকা পাঠানোর জন্য বলে। ভুক্তভোগী সরল বিশ্বাসে তাদের দেওয়া সিটি ব্যাংকের অ্যাকাউন্টে কয়েক ধাপে সর্বমোট ২ লাখ ৮১ হাজার টাকা পাঠায়। টাকা পাওয়ার সঙ্গে সঙ্গে প্রতারকরা ভুক্তভোগীকে তাদের হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম গ্রুপ থেকে ব্লক করে সব ধরনের যোগাযোগ বিচ্ছিন্ন করে দেয়।

তিনি আরও জানান, এ বিষয়ে ভিকটিম গত সোমবার ডিএমপির ভাষানটেক থানায় একটি মামলা করেন। এই মামলায় প্রতারক চক্রের সদস্য মোয়াজ্জেম হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। মোয়াজ্জেমকে জিজ্ঞাসাবাদে জানা যায়, প্রতারণার অর্থ সংগ্রহের জন্য ব্যবহৃত সিটি ব্যাংকের অ্যাকাউন্টটি মোয়াজ্জেম হোসেনের। এই অ্যাকাউন্টের মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ লেনদেনের তথ্য পাওয়া গেছে।

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

সীমিত আয় দিয়েই ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে কাজ করছি: কাইয়ুম চৌধুরী
জৈন্তাপুরে পুলিশের গাড়ি আটকে আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিল স্থানীয়রা
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা জমে উঠেছে
ওসমানীনগরে ব্রিজ নির্মাণের দুই যুগ পেরোলেও সুফল পাচ্ছেন না এলাকাবাসী
চিকিৎসক সংকটে মিলছে না সেবা
সিলেটে ১০ লাখ টাকার অ/বৈধ পণ্য জ/ব্দ
কারিগরি শিক্ষায় দক্ষ হলে কাউকে চাকরির পেছনে ছুটতে হবে না: সিসিক প্রশাসক
পাগনা বড় বিলে পানি নিষ্কাশন বন্ধ, বোরো আবাদ নিয়ে শ/ঙ্কায় কৃষক
জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল