৮৩ হাজার টন সেদ্ধ ও আতপ চাল আমদানির অনুমতি দেওয়া হচ্ছে
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন

৮৩ হাজার টন সেদ্ধ ও আতপ চাল আমদানির অনুমতি দেওয়া হচ্ছে

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২১/০৩/২০২৪ ০১:৩৮:১৮ পূর্বাহ্ন

৮৩ হাজার টন সেদ্ধ ও আতপ চাল আমদানির অনুমতি দেওয়া হচ্ছে


বেসরকারিভাবে ৮৩ হাজার টন সেদ্ধ ও আতপ চাল আমদানির জন্য ৩০টি প্রতিষ্ঠান অনুমতি পাচ্ছে। এ প্রতিষ্ঠানগুলোর অনুকূলে আমদানির অনুমতি দেওয়ার অনুরোধ জানিয়ে বৃহস্পতিবার (২১ মার্চ) খাদ্য মন্ত্রণালয় থেকে বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের কাছে চিঠি পাঠানো হয়েছে।

চালের দাম বেড়ে যাওয়ার পরিপ্রেক্ষিতে বাজার নিয়ন্ত্রণে এ পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানা গেছে।

চিঠিতে উল্লেখ করা হয়, এর মধ্যে সেদ্ধ চাল ৪৯ হাজার টন এবং আতপ চাল ৩৪ হাজার টন। চালে সর্বোচ্চ ৫ শতাংশ ভাঙা দানা থাকতে পারবে।

চাল আমদানি শর্তে বলা হয়, বরাদ্দ পাওয়া আমদানিকারকদের আগামী ২৫ এপ্রিলের মধ্যে পুরো চাল বাংলাদেশে বাজারজাতকরণ করতে হবে। আমদানি করা চালের পরিমাণ, গুদামজাত ও বাজারজাত করার তথ্য সংশ্লিষ্ট জেলা খাদ্য নিয়ন্ত্রককে জানাতে হবে।

বরাদ্দের অতিরিক্ত আইপি (ইমপোর্ট পারমিট) ইস্যু/জারি করা যাবে না। আমদানি করা চাল স্বত্বাধিকারী প্রতিষ্ঠান নামে ফের প্যাকেটজাত করা যাবে না। আমদানি করা বস্তায় চাল বিক্রি করতে হবে বলেও শর্তে উল্লেখ করা হয়েছে।

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

সীমিত আয় দিয়েই ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে কাজ করছি: কাইয়ুম চৌধুরী
জৈন্তাপুরে পুলিশের গাড়ি আটকে আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিল স্থানীয়রা
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা জমে উঠেছে
ওসমানীনগরে ব্রিজ নির্মাণের দুই যুগ পেরোলেও সুফল পাচ্ছেন না এলাকাবাসী
চিকিৎসক সংকটে মিলছে না সেবা
সিলেটে ১০ লাখ টাকার অ/বৈধ পণ্য জ/ব্দ
কারিগরি শিক্ষায় দক্ষ হলে কাউকে চাকরির পেছনে ছুটতে হবে না: সিসিক প্রশাসক
পাগনা বড় বিলে পানি নিষ্কাশন বন্ধ, বোরো আবাদ নিয়ে শ/ঙ্কায় কৃষক
জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল