আগামীকাল স্কুল-কলেজ খোলা না বন্ধ, তা নিয়ে বিভ্রান্তি!
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৭:১০ পূর্বাহ্ন

আগামীকাল স্কুল-কলেজ খোলা না বন্ধ, তা নিয়ে বিভ্রান্তি!

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০১/০৫/২০২৪ ০৭:২৪:৪২ পূর্বাহ্ন

আগামীকাল স্কুল-কলেজ খোলা না বন্ধ, তা নিয়ে বিভ্রান্তি!

ছবি: সংগৃহীত


আগামীকাল বৃহস্পতিবার স্কুল-কলেজ খোলা থাকবে, নাকি বন্ধ থাকবে—তা নিয়ে বিভ্রান্তি দেখা দিয়েছে। তবে কিছু কিছু শিক্ষাপ্রতিষ্ঠান নিজেদের মতো করে আগামীকাল ছুটি ঘোষণা করেছে।

দেশের সব প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়, উচ্চমাধ্যমিক বিদ্যালয়, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান আগামীকাল বৃহস্পতিবার পর্যন্ত বন্ধ রাখতে নির্দেশ দেন আদালত। তবে এ ব্যাপারে আজ বুধবার (১ মে) বিকাল পর্যন্ত লিখিত আদেশ পায়নি বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এ অবস্থায় আগামীকাল শিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন মাধ্যমিক বিদ্যালয়, উচ্চমাধ্যমিক বিদ্যালয়, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ বা খোলা থাকবে কি-না, সে বিষয়ে মন্ত্রণালয় কোনো প্রশাসনিক আদেশ দেয়নি। ফলে শিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন শিক্ষাপ্রতিষ্ঠানগুলো আগামীকাল বন্ধ নাকি খোলা থাকবে, তা নিয়ে একধরনের বিভ্রান্তি রয়ে গেছে।

তবে শিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান নিজেদের মতো করে আগামীকাল ছুটি ঘোষণা করেছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে উল্লেখযোগ্য—ঢাকার ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিলের আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, রাজউক উত্তরা মডেল কলেজ, ইস্কাটনের এজি চার্চ স্কুল প্রভৃতি।

ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ কেকা রায় চৌধুরী বলেন, হাইকোর্ট ২ মে পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন। কিন্তু শিক্ষা বিভাগ থেকে আপিল করা হয়নি, আবার নতুন কোনো আদেশও দেয়নি। তাই তারা আগামীকাল স্কুল বন্ধ রাখবেন। শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের বলেন, এখন পর্যন্ত তারা আদালতের লিখিত আদেশ পাননি।

এম সি



শীর্ষ সংবাদ:

সীমিত আয় দিয়েই ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে কাজ করছি: কাইয়ুম চৌধুরী
জৈন্তাপুরে পুলিশের গাড়ি আটকে আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিল স্থানীয়রা
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা জমে উঠেছে
ওসমানীনগরে ব্রিজ নির্মাণের দুই যুগ পেরোলেও সুফল পাচ্ছেন না এলাকাবাসী
চিকিৎসক সংকটে মিলছে না সেবা
সিলেটে ১০ লাখ টাকার অ/বৈধ পণ্য জ/ব্দ
কারিগরি শিক্ষায় দক্ষ হলে কাউকে চাকরির পেছনে ছুটতে হবে না: সিসিক প্রশাসক
পাগনা বড় বিলে পানি নিষ্কাশন বন্ধ, বোরো আবাদ নিয়ে শ/ঙ্কায় কৃষক
জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল