মোটরযানের কাগজপত্র হালনাগাদ নিয়ে সুখবর দিলো বিআরটিএ
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৮:০৭ অপরাহ্ন

মোটরযানের কাগজপত্র হালনাগাদ নিয়ে সুখবর দিলো বিআরটিএ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৬/০৫/২০২৪ ০৭:৪৮:১৭ পূর্বাহ্ন

মোটরযানের কাগজপত্র হালনাগাদ নিয়ে সুখবর দিলো বিআরটিএ


জরিমানা ছাড়া মোটরযানের কাগজপত্র হালনাগাদ করার সময় আগামী ৩০ জুন পর্যন্ত বাড়িয়েছে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ)। 

রোববার (৫ মে) সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের বিআরটিএ সংস্থাপন শাখার উপসচিব মো. মনিরুল আলম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ কথা জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, জরিমানা ব্যতীত মূল কর ও ফি জমা প্রদানপূর্বক সকল প্রকার মোটরযানের কাগজপত্র (ফিটনেস, ট্যাক্স টোকেন ও রুট পারমিট) এবং ড্রাইভিং লাইসেন্স হালনাগাদ করার সময়সীমা আগামী ৩০ জুন পর্যন্ত সর্বশেষবারের মতো বৃদ্ধি করা হলো।

এর আগে, গত ২ এপ্রিল বিআরটিএর উপপরিচালক (এনফোর্সমেন্ট) মো. হেমায়েত উদ্দিন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে ১৫ এপ্রিল পর্যন্ত সময় বৃদ্ধির কথা জানানো হয়েছিল।


এলএইচ