ট্রাক-ইজিবাইকের সংঘর্ষে জামাই-শাশুড়ি নিহত
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৮:২১ অপরাহ্ন

ট্রাক-ইজিবাইকের সংঘর্ষে জামাই-শাশুড়ি নিহত

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ০৮/০৫/২০২৪ ০৮:২৩:৪২ পূর্বাহ্ন

ট্রাক-ইজিবাইকের সংঘর্ষে জামাই-শাশুড়ি নিহত

ছবি: সংগৃহীত


শেরপুরের নকলায় ট্রাক ও ইজিবাইকের সংঘর্ষে দুজন নিহত হয়েছেন।

মঙ্গলবার (৭ মে) রাত ৯টার দিকে উপজেলার গড়েরগাঁও-পাইস্কা সড়কে এ দুর্ঘটনা ঘটে।
তারা হলেন, রাজা মিয়া (৫৫) ও জবেদা বেগম (৭৫)। তারা সম্পর্কে জামাই-শাশুড়ি।
পুলিশ ও স্থানীয়রা জানান, গড়েরগাঁও থেকে পাইস্কাগামী ইজিবাইককে বিপরীতদিক থেকে আসা একটি ট্রাক ধাক্কা দিলে ঘটনাস্থলে তাদের মৃত্যু হয়। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন।
নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদির খান ঘটনাস্থল পরিদর্শন করে দুজন নিহতের সত্যতা নিশ্চিত করেছেন।

এস এইচ টি/