পানি কমছে ধীরগতিতে সিলেটে এখনো ১১ হাজার মানুষ আশ্রয়কেন্দ্রে
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১০:৩৬ পূর্বাহ্ন

পানি কমছে ধীরগতিতে সিলেটে এখনো ১১ হাজার মানুষ আশ্রয়কেন্দ্রে

জৈন্তা বার্তা প্রতিবেদক

প্রকাশিত: ০১/০৭/২০২৪ ০৭:৪১:২৬ পূর্বাহ্ন

পানি কমছে ধীরগতিতে সিলেটে এখনো ১১ হাজার মানুষ আশ্রয়কেন্দ্রে

ছবি: সংগৃহীত


সিলেট জেলায় চলমান বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। বন্যার পানি খুব ধীর গতিতে নামছে। জেলায় বন্যার্তদের জন্য চালু করা আশ্রয় কেন্দ্রগুলো থেকে নিজেদের বাড়ি-ঘর, বাসা-বাড়িতে ফিরছেন মানুষ। জেলার আশ্রয় কেন্দ্রগুলোতে বর্তমানে প্রায় ১১ হাজার মানুষ রয়েছেন। বাকিরা ফিরে গেছেন নীড়ে। জেলায় বর্তমানে ১ হাজারের কিছু বেশি গ্রামে বন্যার পানি রয়েছে। বাকিগুলোর অবস্থার উন্নতি হয়েছে।

জেলায় অব্যাহত ভারী বৃষ্টিপাত ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে জেলার অভ্যন্তরীণ নদনদীগুলোর পানি বর্তমানে ১টি পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। রোববার সিলেট জেলা প্রশাসন থেকে গণমাধ্যমে পাঠানো বন্যা পরিস্থিতির তথ্য প্রতিবেদনে জানানো হয়েছে এ তথ্য।

জেলা প্রশাসন থেকে প্রদানকৃত তথ্য থেকে জানা গেছে, সিলেটে জেলার অন্তর্গত সিলেট মহানগর ও ১৩টি উপজেলায় বন্যা পরিস্থিতি ক্রমশ উন্নতি হচ্ছে। তবে বৃষ্টিপাত বাড়লে বন্যা পরিস্থিতির অবনতি ঘটে। যদি বৃষ্টিপাত অব্যাহত থাকে তবে বন্যা পরিস্থিতির পুরোপুরি উন্নতি হতে সময়ের প্রয়োজন।

জেলা প্রশাসনের বন্যা পরিস্থিতির তথ্য প্রতিবেদনে জানানো হয়েছে, বর্তমানে সিলেট মহানগরীতে বন্যা কবলিত এলাকা নাই। সিলেট সদর উপজেলাতেও বন্যা কবলিতদের উন্নতি হয়েছে। এখন কেউ বন্যা আক্রান্ত নেই।

তথ্য প্রতিবেদন থেকে জানা গেছে, বর্তমানে সিলেট জেলার মোট ১ হাজার ১৩৪টি গ্রাম বন্যা কবলিত আছে। বন্যা কবলিত মোট জনসংখ্যা হচ্ছে ৭ লাখ ৩৬ হাজার ৬ জন। আশ্রয় কেন্দ্রসমূহে আশ্রয় গ্রহণকারী জনসংখ্যা হচ্ছেন ১০ হাজার ৯০৩ জন।

প্রশাসন থেকে জানানো হয়েছে, বন্যা আক্রান্ত জনগণের জন্য ত্রাণ বিতরণ ও খাদ্য ব্যবস্থাপনায় প্রয়োজনীয় তৎপরতা চালানো হচ্ছে। বন্যার সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য জেলা প্রশাসকের কার্যালয় এবং উপজেলা নিবার্হী অফিসারের কার্যালয়গুলোতে কন্ট্রোলরুম স্থাপন করা হয়েছে। প্রতিটি উপজেলায় ডেডিকেটেড অফিসারের পাশাপাশি ইউনিয়নে ট্যাগ অফিসার নিয়োগ করা হয়েছে। 

বন্যার্তদের স্বাস্থ্যসেবা প্রদানের জন্য ইউনিয়নভিত্তিক মেডিকেল টিম কাজ করছে। পাশাপাশি সরকারি- বেসরকারি উদ্যোগে ত্রাণ বিতরণ কার্যক্রম অব্যাহত আছে। 


জৈন্তা বার্তা / টিটু



শীর্ষ সংবাদ:

সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন
বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাট সী/মা/ন্তে অ/স্ত্রসহ বি/এস/এফ সদস্য আ/টক
সিলেটে হামের উ/পসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
জীবনমান উন্নয়নে প্রার্থীদের প্রতিশ্রুতি চান চা শ্রমিকেরা
জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন